পৃথিবী ঘুমিয়ে
লেখিকা- সুবর্ণা দাশ
পৃথিবী ঘুমিয়ে গেলে আমি জাগি,
নিরব নিস্তব্ধ, সারা পৃথিবী যেন!
ঘুমের রাজ্যে বাস করছে।
আর আমি, দেখি বিশাল আকাশ,
মেঘেরা এসে ঢেকে দেয়,
কিছুক্ষণের জন্য চাঁদকে।
চাঁদও বোধ হয়, তখন ঘুমে ঢুলো... ঢুলো,
না, খানিক পরে বেরিয়ে আসে
রূপালী আলো নিয়ে।
তারা মিটমিট করছে,
যেন আমাকে জাগিয়ে রাখবে বলে।
মাঝে মাঝে একটা দুটো পাখি গাছের ডালে,
নড়াচড়া করে উঠে,
সেই পাখিদেরও বুঝি ঘুম নেই চোখে!
দূরে কোথাও ঝিঁঝিঁ পোকার শব্দ শোনা যায়,
থেকে থেকে কুকুর গুলো
ঘেউ ঘেউ করে উঠে,
না'জানি ঘুমের মধ্যে,
হয় তো স্বপ্ন দেখে কুকুর গুলো।
জোনাকি পোকা জানান দেয়, আমি আছি..
নির্ঘুম তোমার সাথে,
একটা দুটো বাদুড় উড়ে যায় ওদের গন্তব্য,
যেন এক স্বপ্নপুরীতে বাস করছি আমি!
অনেক ভালো লিখেছেন
উত্তরমুছুনআন্তরিক ধন্যাবাদ 🌹
মুছুনঅনেক ভালো লিখেছেন কবি
উত্তরমুছুনখুব সুন্দর লিখেছেন কবি🌹
উত্তরমুছুনআন্তরিক ধন্যাবাদ 🌹
মুছুনবাহহ
উত্তরমুছুনআন্তরিক ধন্যাবাদ 🌹
মুছুনভীষণ ভালো লিখেছ সুবর্ণা
উত্তরমুছুনআন্তরিক ধন্যাবাদ 🌹
মুছুনখুব সুন্দর লেখা।
উত্তরমুছুনআন্তরিক ধন্যাবাদ 🌹
মুছুন