শুধু ভালোবাসার জন্য
লেখিকা- সর্বানী দাস
আমি ঘর ছেড়েছি বহু আগে
আউল বাউল বলতে পারো,
একটু নীরব ভালোবাসার সিক্ত স্পর্শ চেয়ে
অবহেলার রাজত্বে নির্বাসন অবশেষে।
আদর মাখা ছোট্ট প্রহর চেয়ে দীর্ঘ পথে হেঁটেছি....
হারানোর ভয়ই পেয়েছি শুধু,
জেতার প্রয়াস ছিল না কোনোদিন।
আর কিছু তো চাইনি,
না অধিকার, না রাজ্যপাট
শুধু ভালোবাসা চেয়েছি এই কাঙাল বুকে।
অসংখ্য ধন্যবাদ
উত্তরমুছুনঅনবদ্য লেখনী!
উত্তরমুছুনঅসংখ্য ধন্যবাদ 🙏🏻🥰
মুছুন