শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

আত্মসম্মান - সমর্পিতা রাহা



সমর্পিতা রাহা 


কশেরুকা সোজা রেখে 
   দুই চাকাতে চলো,
আত্মসম্মান বজায় রেখে 
    মানুষ তবে বলো।
আত্মবিশ্বাস লাঠির ভরে
     হাঁটো সঠিক পথে,
দুর্নীতির পথ মুখ ঘুরিয়ে 
    চলো সোনার রথে।
মনুষ্যত্ব সযতনে
  যত্ন করে রেখো,
মানুষ কিন্তু উন্নত জীব
জীবন দিয়ে শেখো।
আত্মসম্মান অমূল্য ধন
   হয়না যেন নষ্ট,
লম্বা জীবন ঝড়ের দাপট 
আসবে অনেক কষ্ট।
মানবতা তাজা থাকলে 
    কদর পাবে ভবে,
মেরুদণ্ড ভেঙে গেলে 
    ভূপতিত হবে।

৩টি মন্তব্য:

  1. চমৎকার কবিতা! প্রতিটি চরণে আত্মসম্মান এবং নৈতিকতার গুরুত্ব ফুটে উঠেছে। বিশেষ করে 'মেরুদণ্ড ভেঙে গেলে ভূপতিত হবে'—এই সত্যটি আপনি খুব সহজ অথচ শক্তিশালীভাবে ফুটিয়ে তুলেছেন। অনেক শুভকামনা রইল।

    উত্তরমুছুন

বিক্ষুব্ধ বর্ণ সাহিত্য পরিষদ পরিবারের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যাবাদ 🌹