বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

কালবৈশাখী - সমর্পিতা রাহা





ঋতুর চাকা ঘুরতে থাকে 
   চৈতি এবার এলো,
 লাল পলাশে কোকিল ডেকে 
    জানান দিয়ে গেলো।
ফাল্গুন চৈত্র বসন্ত কাল
মিষ্টি কুজন শুনি,
 আম্র মুকুল ঝরে যাচ্ছে 
কষ্টে প্রমাদ গুনি।
ফাগুন  মাসে আবহাওয়া 
  মধুর মধুর লাগে,
চৈত্র এলে আতঙ্কিত 
কালবৈশাখী জাগে।
ঝড়ের দাপট প্রখর হলে 
 প্রচুর ক্ষতি করে,
গরীব মানুষ সর্বশ্রান্ত 
আটচালার ওই ঘরে।
পশু পাখি ভয়ে মরে
ঝড়ে অনেক কষ্ট,
খড়কুটোতে বাসা বানায় 
সব হয়ে যায় নষ্ট।

৩টি মন্তব্য:

  1. চমৎকার কবিতা পাঠ করলাম 🙏🏻

    উত্তরমুছুন
  2. খুব সুন্দর শব্দচয়ন এবং চমৎকার ছন্দ। বসন্তের কোকিল ডাকা মিষ্টি সকাল থেকে কালবৈশাখীর আতঙ্ক—বাঙালির চিরচেনা প্রকৃতি আপনার কবিতায় জীবন্ত হয়ে উঠেছে। পাঠে একরাশ মুগ্ধতা।

    উত্তরমুছুন

বিক্ষুব্ধ বর্ণ সাহিত্য পরিষদ পরিবারের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যাবাদ 🌹