বুধবার, ২৫ মার্চ, ২০২৬

খুকুর কষ্ট.. (কবিতা) - সর্বানী দাস

সর্বানী দাস 



আনতো বামি দুধের বাটি দাদা পায়েস খাবে,
দাদা যাবে পাঠশালাতে সোনার পদক পাবে।

বামি বলে একটু পায়েস মা গো আমায় দেবে,
বাবা বললেন লোভ কেন মে ভাগ্য দাদার নেবে ?

ছোট্ট বামি শুনেই অবাক দাদার যত্ন চলে,
একটু কাজের ভুল হলে তো চাপড় কথা বলে।

মাছের মুড়ো খাচ্ছে দাদা ফুটছে হাসি মুখে,
ছেলে হলে বামি কিন্তু থাকতো মহা সুখে।

বাবা মায়ের সাথে দোসর  ঠাম্মা দাদু পিসি,
বামির জন্য গালি-গালাজ চলছে দিবা নিশি।

এইতো সেদিন পড়ার পাঠে ভুল করেছে দাদা,
দেখছে বামি চুপটি করে ছুঁড়লো দাদা চাঁদা।

দাদার আঘাত কপাল জুড়ে পড়লো ঝরে রক্ত,
বামি কেন শাস্তি পেল দুপুর ক্ষুধার অক্ত।

পাড়া-পড়শি দেখছে সবাই কেউ বলে না কিছু,
দুর্দশা যে এমন করেই নিচ্ছে খুকুর পিছু।

ঘরের থেকেই সমাজ সৃষ্টি অশিক্ষা তাই ঘরে,
সবার আগে ঘর বদলাও কন্যা ভ্রুণের তরে।

সুস্থ চিন্তা পাল্টে দেবে থাকবে কন্যা ভালো,
কন্যা হল মায়ের জাতি জগৎ করে আলো।

১২টি মন্তব্য:

  1. অসাধারণ লেখনী, মুগ্ধতা একরাশ। 🌹🌹

    উত্তরমুছুন
  2. অসাধারণ উপস্থাপন। মুগ্ধতা একরাশ। 🌹🌹

    উত্তরমুছুন
  3. জয়দীপ বসু
    ভালো লাগলো।

    উত্তরমুছুন
  4. অসাধারণ লেখনী। মুগ্ধতা একরাশ। 🌹🌹

    উত্তরমুছুন
  5. অসাধারণ লেখনী! কবিতার প্রতিটি ছত্রে সমাজের সেই অন্ধকার দিকটা ফুটে উঠেছে, যেখানে আজও কন্যাসন্তানরা অবহেলিত। ঘরের ভেতর থেকে এই বৈষম্য দূর করার যে বার্তা আপনি দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। সুন্দর এবং সময়োপযোগী কবিতা।

    উত্তরমুছুন

বিক্ষুব্ধ বর্ণ সাহিত্য পরিষদ পরিবারের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যাবাদ 🌹