শব্দের চুম্বন... (কবিতা) - সালাম মালিতা
 |
| সালাম মালিতা |
শব্দ বিনে চোখের জলে
ঢলে পড়ে ব্যথা,
মুখের বাক্য বন্ধ হলেই
কলম বলে কথা।
রাতের ঘোরে পিদিম জ্বেলে
আত্মার পিছু ছোটে,
খাতার পাতায় সারি সারি
বিষাদ কাব্য ফোটে।
অব্যক্ত সব গোপন আশা
ডায়রির ভাঁজে লেখা,
বিশ্বাসী এক সরল বন্ধু
ব্যর্থ হৃদে দেখা।
কলমকে তাই সঙ্গী করে
দুঃখের স্মৃতি আঁকে,
জীবন নদের ওঠানামা
সুখের জীর্ণ বাঁকে।
শব্দ দিয়েই কেনাবেচা
মনের সকল গ্লানি,
শব্দে বোঝায় নীরব কষ্ট
শব্দে ঝরে পানি।
শব্দ চুম্বন স্মৃতিকথা
অতীত বহন করে,
উত্তরসূরীর কাছে তাহার
গৌরব তুলে ধরে।
শব্দের চুম্বনের শব্দের মাধুর্য
উত্তরমুছুনঅসাধারণ প্রকাশ
অসংখ্য ধন্যবাদ। কৃতজ্ঞতা একরাশ। 🙏
মুছুনশব্দ দিয়ে মনের গ্লানি কেনাবেচার কথাটি দারুণ লেগেছে। মানুষের অব্যক্ত যন্ত্রণাগুলো যখন ডায়েরির পাতায় 'বিশ্বাস্য বন্ধু' খুঁজে পায়, তার চেয়ে বড় সান্ত্বনা আর কী হতে পারে! খুব সুন্দর অভিব্যক্তি।
উত্তরমুছুনঅসংখ্য ধন্যবাদ। কৃতজ্ঞতা একরাশ। 🌹🌹
মুছুনঅনবদ্য লেখা গুনি কবি ।
উত্তরমুছুনভালো লাগলো
উত্তরমুছুন