রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

কবিতায় কবি... কলমে- সুবর্ণা দাশ

সুবর্ণা দাশ
 


কবিতায় বাঁচে কবির প্রাণ
কবি প্রেমিরা জানি, 
বিশ্ব সাজায় প্রেম বিরহে
প্রকৃতি হয় রানী। 

আপন ছন্দে কবিরা চলে
অপার স্নেহের তরী, 
মাঝির কন্ঠে গান দেয় কবি
সোনার দেশ গড়ি। 

নিত্য নতুন ছন্দের বাহার
কবি খাতায় সাজায়, 
স্বর্গ মত্য এক হয়ে যায়
প্রেমের অরুণ রাঙ্গায়। 

বসন্ত প্রকৃতি ধরায় পাতা
মর্মর সুরে বাজে, 
কচি সবুজ পাতা মেলে
গাছেরা সব সাজে। 

বাঁচায় ধরণী কবির কলমে
কবিতায় লেখে গুণী, 
গাছগাছালি থাকলে পরে
পাখির গান শুনি। 

মধুর স্বপ্নে ভাসায় তরণী
কবির আকুল প্রাণ, 
বিরহ বিধুর স্বপ্ন ভাঙ্গে
সুরে লয়ে তান। 

খাতার পাতা ভরায় অক্ষরে
বাঁচার আশায় কবি, 
নেশা জাগায় প্রাণে মনে

৪টি মন্তব্য:

  1. কবির কলমে প্রকৃতির রূপ আর বিরহ-প্রেমের এমন স্নিগ্ধ প্রকাশ মন ছুঁয়ে গেল। প্রতিটি স্তবকে এক অনন্য মাধুর্য আছে। এমন সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।

    উত্তরমুছুন
  2. ভালো লাগলো ভালো লাগলো

    উত্তরমুছুন
  3. আপনাকে ও অনেক ধন্যবাদ কবি বন্ধু

    উত্তরমুছুন

বিক্ষুব্ধ বর্ণ সাহিত্য পরিষদ পরিবারের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যাবাদ 🌹