![]() |
| সর্বানী দাস |
নদী তুমি দুহাত বাড়াও আমার কান্না পূর্ণ হোক ,
সকল দুঃখ ভুলতে গেলে ভুলতে হবে মৃত্যু শোক ।
একুল ওকুল ভাসাও তুমি কান্না বুকে নদীর ক্ষয়,
আমার সকল সৃষ্ট আবেগ জীবন বৃক্ষে গল্প হয়।
সূর্য তবু অস্ত গেলে গোধূলিতে বসবে পাট,
আমি তখন অপেক্ষাতে প্রদীপ জ্বেলে দেখবো বাট।
ঢেউ ভেঙে ঢেউ গড়বে আবার বলবে কথা মনের মন,
তখন আমার অশ্রু খুঁজে বসবে যত আপন জন।
মায়ের কোলে মুখটি গুঁজে খুশির কান্না ভাঙলো ঢেউ,
তারপরে তো সুখের ক্লেশে এখন পাশে নেই তো কেউ।
আমি শুধু ভাবতে থাকি দন্ড পেলাম কেনো আজ,
সবাই কেমন সুখে কাটায় দুঃখ যামি আমার রাজ।
নদীর কাছে দুঃখ কয়ে হালকা হলাম একটু যেই,
ঠিক তখনই দেখি পাশে সঙ্গী আমার কেউ তো নেই।
আপন জনে দুঃখ দিলে চলে মরণ খেলার রেশ,
জীবন থাকতে মৃত্যু আপন কালবেলাতে সময় শেষ।
হে বিধাতা কি অপরাধ শাস্তি দিলে মোরে হায়!
রইছি বসে একলা ঘরে বিনিদ্র রাত কেঁদেই যায়।
প্রাণের প্রভু নাশ করো হে সকল দুঃখ কষ্ট মোর,
বেঁচে থাকতে বিরহতে নষ্ট জীবন কষ্ট ঘোর।

ভাষা হারিয়ে ফেললাম গভীর জীবনবোধের কবিতাটি হৃদয়ে ধারণ করে। 🙏
উত্তরমুছুনভালো লাগলো
উত্তরমুছুন