বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

চাহিদা... - রাজ কিশোর দাস

 
রাজ কিশোর দাস 


বুঝি না আমি কী করছি!
জানি না আমার দাবি কী?
সবাই কি দূরে সরে যাচ্ছে?
নাকি আমায় নিয়ে ঘৃণা জমছে?
খুঁজছি আমি আজও তাদের!
অকল্যাণ করেছি কাদের?
কী নিয়ে ভাবছি এত?
আগামী না যা ছিল গত!
এখন শুধু চাই একটু শান্তি।
আমি খুব ক্লান্ত
আমি খুব ক্লান্ত
এখন শুধু চাই একটু শান্তি।
মুছে যাক সব পুরনো গ্লানি,
ফিরে আসুক হারানো আমি।

৭টি মন্তব্য:

  1. অতীত ভুলে শান্তির দারুণ বার্তাবহ লেখা। মুগ্ধতা একরাশ। 🌹🌹

    উত্তরমুছুন
  2. আপ্লুত 🥰🌹
    সুন্দর কলম 🙏🏻🥰
    অনেক শুভকামনা 🌹🥰

    উত্তরমুছুন
  3. উত্তর থেকে দক্ষিণে এলেই নিজেকে ফিরে পাবে‌।

    উত্তরমুছুন
  4. জয়দীপ বসু
    ছোট বয়সে পরিণত মনের লেখা।
    অনেক অনেক ভালোবাসা জানাই। ❤️❤️

    উত্তরমুছুন
  5. খুব ভালো ,
    শুভ কামনা রইলো 🌹🌹

    উত্তরমুছুন

বিক্ষুব্ধ বর্ণ সাহিত্য পরিষদ পরিবারের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যাবাদ 🌹