বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

কষ্টের পাহাড়... (কবিতা) - সমর্পিতা রাহা

 
সমর্পিতা রাহা


গরম পানীয় খেলে জিহ্বা টা যেমন হয়
মনটাও তেমনি কষ্টের আগুনে পুড়ে বিষাদ লাগে 
জীবনে কত কী যে হারিয়েছি মনে শুধু হারাবার জ্বালা 
তবে উদ্যানে যে ফুটফুটে ফুল ফুটিয়েছি
তার সুগন্ধ চতুর্দিকে ছড়িয়ে আছে 
কষ্টের পাহাড়ে বসে কষ্টের কবর খুঁড়লে কষ্ট ছটফট করে 
কষ্টের ভিতরে নুড়ি পাথর ভড়া
বড্ড ভার লাগে তাই জন্য!
জগৎ ময় পিপীলিকা 
পাখা গজালেই শেষ
শব্দ চাষীদের টিপ্পনী কথা 
কলম কে তলোয়ার বানিয়ে মাস্তানি 
বুজরুকি লাগে বৈকি!
মনের আঙ্গিনায় ফুলের গন্ধ পেলে
চতুর্দিকে ছলচাতুরির খেলা শেষ।
চলো কষ্টের পাহাড় থেকে নেমে সুখ সাগরে 
মনকে  ঠাণ্ডা করে আসি

1 টি মন্তব্য:

বিক্ষুব্ধ বর্ণ সাহিত্য পরিষদ পরিবারের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যাবাদ 🌹