![]() |
| উজ্জ্বল কান্তি দাশ |
বাংলা আমার মায়ের বদনবাংলা আমার দেশ,বাংলায় হাসি বাংলায় কাঁদিবাংলায় আছি বেশ।আমায় বুঝার সাধ হলে কবুবাংলা কবিতা পড়ো,জীবনানন্দ,জসিম উদ্দিনযারা যারা আছে আরো।যদি তোমার ইচ্ছে জাগেশুনতে আমার গল্প,শরৎচন্দ্র পড়ে নিও তুমিজানতে পারবে অল্প।কখনো যদি তোমার প্রাণেবাঁধো আমার প্রাণ,হৃদয়ে তোমার বপন করোরবি ঠাকুরের গান।শান্ত আমি বিদ্রোহী হইহলেই কোথাও ভুল,এরূপ আমার দেখতে পাবেপড়লে কবি নজরুল।সারা বিশ্বের তীর্থ ভূমিবাংলা আমার প্রাণ,প্রিয় বাংলার কোলে যেন হয়জীবনের অবসান।

চমৎকার লেখনি
উত্তরমুছুনঅপূর্ব! কবি ও সাহিত্যিকদের অবদানের মাধ্যমে নিজের দেশপ্রেম এবং অস্তিত্বের কথা যেভাবে ফুটিয়ে তুলেছেন, তা সত্যিই মুগ্ধ করার মতো। বিশেষ করে নজরুলের বিদ্রোহ আর রবির গানের সার্থকতা খুব সুন্দরভাবে প্রকাশ পেয়েছে।
উত্তরমুছুনভালো লাগলো
উত্তরমুছুন