![]() |
| মেফ্তাহুল জান্নাত |
একটা থিয়েটার মঞ্চ; আলোহীন।এবং ভীষণ পারদর্শী অগণিত তার সবকটি শিল্পীতাদের স্ক্রিপ্ট ভুলে যাবার কোনও ভয় নেই,কোনও ডিরেক্টর উচ্চবাচ্য করেনা এখানে।সময়ের পালাক্রমে যায় আসে দর্শনধারী,কেউবা হয়ে ফেরে নির্বাক শ্রোতাবাকিরা তখন দক্ষ এবং সুক্ষ্ম অভিনেতা।শোনো, এখানে মিথ্যের ঠাঁই নেই ঠিকইচাঁদের হাট নয় বরং অন্ধের মতো এসব যাত্রাঅভিনয়টা ভীষণ সত্য,আনন্দ এখানে মেকি।অভিনয় চলে, বেলা গড়ায়, বেলা ফুরায়নাম হয়না, হয়না কোনও সুখ্যাতি;হয় শুধু গল্প।হয় শুধু রঙ্গ।এক গল্পের পরে আরেক গল্পের শুরুনতুন বইয়ে নতুন অধ্যায়ের তাড়াহুড়োসব লেখা থাকে, সব ঝড় বয়ে যায়সময়ে সময়ে যার যার!এ জীবন মঞ্চের উত্থানপতনেকার এখানে কতটুকু হারএ যুদ্ধের দুয়ারে সহস্র প্রহরী পাহারায়মুখ হাসি হাসি, ভেতরে ছারখারতবু অভিনয়, তবু অভিনয়দুরদর্শিতার অবক্ষয়না যেন হয়, না যেন হয়....এ জীবনের রঙ্গমঞ্চে ক্লান্ত পথিক জানোঘর হারায়, পথ হারায়; পথের যাত্রি মানোজীবন ফুরোলে পরে শেষ হয় সব খেলাফুরোয় দর্শনধারীজীবন রঙ্গমেলা।।

৩টি মন্তব্য:
অসাধারণ প্রকাশ
মন ছুঁয়ে গেল
দারুণ লিখেছেন! জীবনের উত্থান-পতন আর মুখোশের আড়ালে থাকা দীর্ঘশ্বাসগুলোকে খুব সুন্দর শব্দে গেঁথেছেন। সত্যিই তো, দিনশেষে সুখ্যাতি নয়, রয়ে যায় শুধু এক একটা অধ্যায় আর কিছু শেষ না হওয়া গল্প। আপনার ভাবনার গভীরতা মুগ্ধ করল।
অপূর্ব লেখা
একটি মন্তব্য পোস্ট করুন