তুমি নারী,প্রকৃতির মতো শান্ত।নির্লিপ্ত, প্রাণবন্ত, চঞ্চল,প্রবাহমান নদীর মতো স্রোতস্বিনী।তোমাতে বপন হয় এই পৃথিবী,তোমার ছোট্ট জঠরে ধারণ করো মানুষ।তুমি মা, জায়া, প্রেমিকা, ভগ্নী,তোমাতে প্রেরণার উৎস হে নারী।ধরণীর মতো সহ্য ক্ষমতা তোমার,অন্যায় অবিচারও হয় তোমার প্রতি,অথচ নারী তুমি না হলে,জন্ম হতো না,তুমি আমি সে কারো, কেউ না!তবুও তোমাকে বলতে হয়,সমান অধিকার চাই!কেন চাইতে হবে এই অধিকার?তাহলে কি মান-হুশ এর জন্ম দিতে পারোনি?হে দুর্ভাগা নারী!পথে ঘাটে চলতে ফিরতেকেন চাইতে হয় নিরাপত্তা!কেন এখনো কপালে পড়ে চিন্তার বলিরেখা?রাত হয়েছে, কি করে বাড়ি ফিরবে এই নারী?কোথায় স্বার্থকতা নারী জন্মের?সমাজের লোলুপ চক্ষে দলিত হচ্ছে প্রতি নিয়ত নারী।নারীর রোদনে সিক্ত হয় না এই সমাজের কিছু মানুষের হৃদপিণ্ড!কেন কাঁপে এখনো নারীর দুরুদুরু বুক!ট্রেনে বাসে যাত্রা পথে!নির্যাতিতা নারীর জন্য কাঁদে এখনো মা-বাবা!এখনো ঘটে হাড় হিম করা ঘটনা!অবাক বিস্ময়ে তাকিয়ে রয় পৃথিবী!এই কী নারীর ভাগ্য!নিরুত্তর ধরণী!নারী! হায় রে নারী!তোমাদের নারী!
আমাদের কথা বিক্ষুব্ধ বর্ণ সাহিত্য পরিষদ একটি স্বাধীন সাহিত্যচর্চাভিত্তিক সংগঠন। আমাদের উদ্দেশ্য হলো—কবি, সাহিত্যিক ও নবীন লেখকদের জন্য একটি উন্মুক্ত ও সম্মানজনক প্রকাশমাধ্যম গড়ে তোলা। আমরা নিয়মিত ই–বুক, সাহিত্য সংকলন, কবিতা, গল্প ও প্রবন্ধ প্রকাশ করি। এই প্ল্যাটফর্মে নতুন লেখকদের লেখা যেমন জায়গা পায়, তেমনি প্রতিষ্ঠিত সাহিত্যিকদের সৃষ্টিও পাঠকের কাছে পৌঁছে যায়। আমাদের বিশ্বাস— সাহিত্য শুধু আবেগ নয়, সমাজ পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার।
রবিবার, ২৯ মার্চ, ২০২৬
হায় রে নারী... (কবিতা) - সুবর্ণা দাশ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
অচেনা ঠিকানায় শেষ বিকেলের চিঠি
গল্পধারা বুধবার 🔰 বিক্ষুব্ধ বর্ণ সাহিত্য পরিষদ ই-বুক বিভাগ কতৃক প্রকাশিত - সাপ্তাহিক ধারাবাহিক গল্পের সংকলন সম্পাদক - আকাশ আহমেদ প্রকাশঃ...
জনপ্রিয় পোস্ট
-
রাজ কিশোর দাস বুঝি না আমি কী করছি! জানি না আমার দাবি কী? সবাই কি দূরে সরে যাচ্ছে? নাকি আমায় নিয়ে ঘৃণা জমছে? খুঁজছি আমি আজও তাদের! অকল্যাণ...
-
সুবর্ণা দাশ শুরু হলো তুমুল ঝড়, প্রকৃতির রুদ্র মুর্তি যেন, এক্ষুনি গ্রাস করে নেবে সব। প্রবল তান্ডব বাইরে! গাছপালা দুমড়ে মুচড়ে ভেঙ্গে প...
-
উজ্জ্বল কান্তি দাশ আঁধার চিরে বেরিয়ে এসো,নব প্রভাতের রবি, পূণ্য হোক মঙ্গল হোক, নতুন বছরে সবই, কলম তোমার শানিত কর, ওহে তরুণ কবি, বদলে ...

৪টি মন্তব্য:
অসাধারণ লেখনী
ভালোলাগা অফুরান
অসাধারণ লেখনী! নারীর সহ্যশক্তি আর সৃষ্টির ক্ষমতাকে যেমন সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, তেমনি সমাজের লোলুপ দৃষ্টি আর নিরাপত্তার অভাব নিয়ে আপনার প্রশ্নগুলো হৃদয়ে গিয়ে বিঁধল। অধিকার কেন চেয়ে নিতে হবে—এই চরম সত্যটি ভাবিয়ে তোলার মতো।
অসাধারণ উপস্থাপন। মুগ্ধতা একরাশ। 🌹🌹
ভালো লাগলো
একটি মন্তব্য পোস্ট করুন