রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

জাল... - সমর্পিতা রাহা



জগৎ জুড়ে নরম গরম 
  নানা কীটে ভরা,
হাত মেলাতে পারলে ভালো 
নাহলে আধ মরা।
ইচ্ছে মতো থাকি আমি
নিজের জ্ঞানে চলি,
জগৎ জুড়ে নোংরা খেলা
টিপছ গলার নলি।
স্থান কাল পাত্র ওজর বুঝে 
বলো উচিত কথা ,
হঠাৎ করে বোম ফাঁটিয়ে 
দিচ্ছ কেন ব্যথা।
ভুল বুঝে যে কামড় দিলে
   টিটেনাসের জ্বালা,
দুর্ঘটনা ঘটে গেলে
দিচ্ছ তখন মালা।
অভিজ্ঞতা ভীষণ কাঁচা 
   প্রাণটা তুমি নিলে,
অহং বোধে যখন তখন 
আঘাত শুধু দিলে।


সমর্পিতা রাহা 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বিক্ষুব্ধ বর্ণ সাহিত্য পরিষদ পরিবারের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যাবাদ 🌹