শুক্রবার, ২২ মে, ২০২৬

চোরা স্রোত... - ড. তুষার কান্তি মুখোপাধ্যায়

লেখক - ড. তুষার কান্তি মুখোপাধ্যায়

 

চোরা স্রোত 
- ড. তুষার কান্তি মুখোপাধ্যায়

জীবনানন্দের কবিতা পড়েছো ?
শরৎচন্দ্রের জীবনী জানা আছে ?
কেবল নিজের বিষয়ে সীমাবদ্ধ না থেকে
দৃষ্টি রাখো একটু বাইরের জগতে।
কর্তব্যপরায়ণতা ,
সে তোমার একার নাকি  ?
বেশিরভাগ মানুষের আছে এটা ,
কি ক্ষণেই যে পরিচয় হয়েছিল !

যে দিন তোমার প্রোগ্রাম থাকে ,
দশ মিনিট আগে থেকেই  চক্ষু মোর আবদ্ধ 
দূরদর্শনের স্কিনে  ,
কি মোহ যে কে জানে ?
এটা কি টান , নাকি ভালোলাগা  ?
ভালোবাসা কি একেই কয়  ?
তা কি করে হয়  ?
মুখ ফুটে বলো নি তো কিছু ,
হয়তো একমুখী এই ভালোবাসা  !
একেই হয়তো অনূঢ়া প্রেম কয়  !

বার বার মেধা মার খেয়েছে 
নৃত্য গীতের মাঝে ,
সেই মনুর আমল থেকে,
আজ অবধি, কলির শেষ পর্যন্ত  ।
                               তা না হলে নামী বিশ্ববিদ্যালয়ের                              
অধ্যাপিকার ডাক ভেসে যায়
তোমার সঙ্গীতের সুরে  ?
সেও যে অনন্যা সুন্দরী  !
সে যে চাপা পড়ে
তোমার ঘুঙুরের ঝংকারে  !

কেন এমন হয় কে জানে ?
বার বার ভাবি সে কথা  ,
যত ভাবি তলিয়ে যাই 
অথৈ সে জলে ,
থৈ না পাওয়ার মতো ,
ভেসে থাকা বোধহয় আর সম্ভব নয় ,
এই স্রোতেই হয়তো  .....
ডুবতে হবে এবার  !

৩টি মন্তব্য:

সালাম মালিতা বলেছেন...

খুবই চমৎকার লিখেছেন।

Sarbani Das বলেছেন...

ড. তুষার কান্তি মুখোপাধ্যায়-এর “চোরা স্রোত” কবিতাটি নিঃশব্দ অনুভূতির এক গভীর মানসিক অভিঘাত। এখানে প্রেম উচ্চারণে নয়, বরং দ্বিধা, আকর্ষণ, মুগ্ধতা ও আত্মগোপনের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে এক অন্তঃসলিলা স্রোতের মতো।
কবিতার সবচেয়ে সুন্দর দিক হলো— জ্ঞান, মেধা, শিল্প ও আবেগের সংঘাতকে অত্যন্ত সূক্ষ্মভাবে তুলে ধরা। জীবনানন্দ, শরৎচন্দ্র, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা—সবকিছুর মধ্যেও শেষ পর্যন্ত জয়ী হয় হৃদয়ের অদৃশ্য টান। “ঘুঙুরের ঝংকারে” চাপা পড়ে যাওয়া সেই অনুভূতি পাঠকের মনেও এক অদ্ভুত আবেশ তৈরি করে।
“একেই হয়তো অনূঢ়া প্রেম কয়” — এই পঙ্‌ক্তিটি বিশেষভাবে হৃদয়স্পর্শী। না বলা ভালোবাসার যে নিঃশব্দ ব্যথা, কবি তা খুব সহজ অথচ গভীর ভাষায় প্রকাশ করেছেন।
সব মিলিয়ে, “চোরা স্রোত” শুধু প্রেমের কবিতা নয়; এটি মুগ্ধতা, মানসিক টানাপোড়েন এবং শিল্পের কাছে আত্মসমর্পণের এক অনবদ্য কাব্যিক।

MD munnaf Sheikh বলেছেন...

ভারী সুন্দর এবং আবেগময় একটি কবিতা! হৃদয়ের অব্যক্ত টান আর অনুভূতির চোরা স্রোত যেন অলক্ষ্যেই পাঠককে ভাসিয়ে নিয়ে যায়। শেষের পঙ্ক্তিগুলো মনের ভেতর একটা দীর্ঘশ্বাস রেখে যায়। কবিকে অনেক ধন্যবাদ এমন একটি সুন্দর লেখার জন্য।

সভ্যতার যোনি চেরা চিৎকার... - সর্বানী দাস

সর্বানী দাস  সভ্যতার যোনি চেরা চিৎকার - সর্বানী দাস  লাশ হয়ে যাইনি এখনো মা'গো,  আমি এখনো ছটফট করছি ব্যথায়- ভাঙা হাড়ের টুকরোগুলো  বিঁধছে ...

জনপ্রিয় পোস্ট