বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

ভক্তের প্রতিকী... - মোঃ সোহরাব হোসেন খান অনন্ত মৈত্রী

মোঃ সোহরাব হোসেন খান অনন্ত মৈত্রী 


 ভক্তের প্রতিকী
- মোঃ সোহরাব হোসেন খান অনন্ত মৈত্রী 


ভক্তের প্রতিকী
হনুমান বলে জানি,
অনুধাবন হীন যারা
হনুমানই জ্ঞান করে তারা,
প্রভুত্ব অর্জনের শ্রেষ্ঠ প্রতিকী
হনুমান চরিত্রটি,
ধর্ম বর্ণ নির্বিশেষে 
পথ চলে যদি এইভাবে,
পৌঁছাবে আপন লক্ষ্যে
বলছি দিব্য প্রত্যয়ে।।

ভক্ত হবে যদি
দেখো তবে হনুমান চরিত্রটি,
গুরুর আদেশ কি বা পালন করে 
হনুমানই শ্রেষ্ঠ এই ধরিত্রীতে,
হনুমান প্রতিকী অর্থে 
সংঘাত সৃষ্টি করো না সমাজে,
ভক্তের ধর্ম গুরুই হয় জানি
ভক্তের জন্যই মূলতঃ এই চরিত্রটি,
ভক্তকে উদ্দেশ্য করেই এই রচনা
ভক্ত যেন কভুও না হয় পথহারা......

২টি মন্তব্য:

মারিয়াম রামলা বলেছেন...

ভক্তির গভীরতা আর হনুমান চরিত্রের প্রতীকী ব্যাখ্যা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে।
গুরুভক্তি, আদর্শ ও মানবতার বার্তা কবিতাটিকে করেছে অনন্য ও ভাবগম্ভীর।

Sarbani Das বলেছেন...

মন ছুঁয়ে গেল

সভ্যতার যোনি চেরা চিৎকার... - সর্বানী দাস

সর্বানী দাস  সভ্যতার যোনি চেরা চিৎকার - সর্বানী দাস  লাশ হয়ে যাইনি এখনো মা'গো,  আমি এখনো ছটফট করছি ব্যথায়- ভাঙা হাড়ের টুকরোগুলো  বিঁধছে ...

জনপ্রিয় পোস্ট