রাখিও তোমার নীড়ে
- বাসন্তী দাশ বাসনা
প্রকৃতি মোরে রাখিয়াছো টানিয়া,
যেতে নাহি মন চায়।
কত আদর-যত্নে বেড়িয়া রাখিয়াছো,
ঐ দেখ প্রকৃতির মায়।
দিয়াছো আলো, দিয়াছো ছায়া,
দিয়াছো নদীভরা জল।
দিয়াছো মাটি, দিয়াছো পাহাড়,
দিয়াছো কত ফুল-ফল।
খাইবার জন্য দিয়াছো খাদ্য,
দিয়াছো গাছ, লতা-পাতা।
মানবের লাগি সব দিয়াছো বিলাইয়া,
কোথাও নেই কৃপণতা।
তাই তো তোমার চরণে ঠেকাই মাথা,
যেতে নাহি চাই পরপারে।
আদর-সোহাগে রাখিও, মাগো,
রাখিও তোমার নীড়ে।

প্রকৃতির প্রতি মমতা, কৃতজ্ঞতা আর মাতৃস্নেহের অনুভূতি কবিতার প্রতিটি পঙক্তিতে অপূর্বভাবে ফুটে উঠেছে।
উত্তরমুছুন“রাখিও তোমার নীড়ে” যেন মানব ও প্রকৃতির চিরন্তন বন্ধনের এক স্নিগ্ধ আর্তি।
আপনার প্রশংসায় আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
মুছুনঅসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইল।🌸❤️
অসাধারণ লিখেছেন কবি 🌹🙏🏻
উত্তরমুছুনঅসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইল।🌸❤️
উত্তরমুছুন