বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

রাখিও তোমার নীড়ে... - বাসন্তী দাশ বাসনা

 
বাসন্তী দাশ বাসনা



রাখিও তোমার নীড়ে
- বাসন্তী দাশ বাসনা

প্রকৃতি মোরে রাখিয়াছো টানিয়া,
যেতে নাহি মন চায়।
কত আদর-যত্নে বেড়িয়া রাখিয়াছো,
ঐ দেখ প্রকৃতির মায়।

দিয়াছো আলো, দিয়াছো ছায়া,
দিয়াছো নদীভরা জল।
দিয়াছো মাটি, দিয়াছো পাহাড়,
দিয়াছো কত ফুল-ফল।

খাইবার জন্য দিয়াছো খাদ্য,
দিয়াছো গাছ, লতা-পাতা।
মানবের লাগি সব দিয়াছো বিলাইয়া,
কোথাও নেই কৃপণতা।

তাই তো তোমার চরণে ঠেকাই মাথা,
যেতে নাহি চাই পরপারে।
আদর-সোহাগে রাখিও, মাগো,
রাখিও তোমার নীড়ে।

৪টি মন্তব্য:

  1. প্রকৃতির প্রতি মমতা, কৃতজ্ঞতা আর মাতৃস্নেহের অনুভূতি কবিতার প্রতিটি পঙক্তিতে অপূর্বভাবে ফুটে উঠেছে।
    “রাখিও তোমার নীড়ে” যেন মানব ও প্রকৃতির চিরন্তন বন্ধনের এক স্নিগ্ধ আর্তি।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার প্রশংসায় আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
      অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইল।🌸❤️

      মুছুন
  2. অসাধারণ লিখেছেন কবি 🌹🙏🏻

    উত্তরমুছুন
  3. অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইল।🌸❤️

    উত্তরমুছুন

বিক্ষুব্ধ বর্ণ সাহিত্য পরিষদ পরিবারের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যাবাদ 🌹