রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

হরিবোল প্রেম (লেখিকা- সমর্পিতা রাহা)

হরিবোল প্রেম
লেখিকা- সমর্পিতা রাহা

লাল গোলাপে প্রেম নিবেদন
কাকে করব ভাই, 
ছেলে মেয়ে সংসার নিয়ে
জীবন ভেসে যাই। 

রসিক প্রেমিক নয়কো আমি
দেবো  গোলাপ ফুল, 
আমার বৌয়ের দেখি না যে
খোলা লম্বা চুল। 

ফুলের পাপড়ি ঝরে গেছে
ধর্মে কর্মে মন, 
ভালোবাসা অভ্যাস এখন
চিন্তা প্রতি ক্ষণ। 

গোড়ের মালা পরে বিয়ে
আনন্দের'ই রব, 
যাবার বেলায় বলছ কি গো
এখন আমি শব। 

প্রেম দিবসে একত্রেতে
বাজে করুণ সুর, 
গোলাপ নিয়ে চলি স্বর্গে
যাচ্ছি বহু দূর। 

এসো প্রিয়ে কাছে এসো
প্রেম দিবসের মাস, 
গোলাপ ফুলের ছড়াছড়ি
লাগে কেন ত্রাস।

কোন মন্তব্য নেই:

অচেনা ঠিকানায় শেষ বিকেলের চিঠি

গল্পধারা বুধবার  🔰 বিক্ষুব্ধ বর্ণ সাহিত্য পরিষদ ই-বুক বিভাগ কতৃক প্রকাশিত -  সাপ্তাহিক ধারাবাহিক গল্পের সংকলন  সম্পাদক - আকাশ আহমেদ প্রকাশঃ...

জনপ্রিয় পোস্ট