মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

হোলি - সমর্পিতা রাহা

পলাশ বনে রঙের ছোঁয়া

খুশি রঙিন  মনে,

কৃষ্ণচূড়া  গাছের তলে

দেখা তোমার সনে।


কৃষ্ণচুড়া শিমূল কিংশুক

লাল হলুদে ভরা, 

ফাগের আগুন গায়ে মেখে

হাসছে যেন ধরা।                                                                                                                                                                                          

তোমার ছোঁয়ায় রঙিন হলাম

বিদঘুটে সব রঙে, 

হোলির দিনে তিতলি হয়ে

নাচছি নানা ঢঙে। 


কানুর সাথে রাইকিশোরী

রাসলীলা যে করে, 

বসন্ত তাই মনের দুঃখে

আছে নিজের ঘরে। 


কোকিল ডাকে কুহু করে

দোলে বৃক্ষ শাখে,

কানু রাধার পিড়ীতিতে

চুপটি করে থাকে। 


ফাগুন মাসে হোলির দিনে


সবাই হোলি খেলি,

ফাগ উৎসবে খোঁপায় লাগা

সুগন্ধি ফুল বেলি।

২টি মন্তব্য:

Sarbani Das বলেছেন...

অসাধারণ লেখা 🥰❤

নামহীন বলেছেন...

চমৎকার লিখেছেন।

অচেনা ঠিকানায় শেষ বিকেলের চিঠি

গল্পধারা বুধবার  🔰 বিক্ষুব্ধ বর্ণ সাহিত্য পরিষদ ই-বুক বিভাগ কতৃক প্রকাশিত -  সাপ্তাহিক ধারাবাহিক গল্পের সংকলন  সম্পাদক - আকাশ আহমেদ প্রকাশঃ...

জনপ্রিয় পোস্ট