রবিবার, ৩ মে, ২০২৬

অ'সুখের ইতি! - রকিবুল ইসলাম


রকিবুল ইসলাম


স্রোত যখন ছুটে চলে নিরন্তর নিরবধি!
ভাটায় বদলে যায় তার জীবনের রীতি।
নিয়ে যায় মায়া,মমতা,সখ্যতা,পিরিতি।
পূর্ণ করে অপূর্ণতায়!বাজিয়ে বিরহের বাঁশি।
জরা ভুলে যবে হাসেন সূর্য গ্রহণ মুক্ত রবি,
নিশিথের গগনে উঠে তখন নীলাভ আলোর শশী।
কলুষতা হতে আত্মা কখনো বা পেলে মুক্তি,
সুখের অথৈ সরোবরে আমোদিত হয়ে ভাসে মহী।
আমি শুধু  পেলাম না পলি চাষের লাগি,
উর্বরতায় ধরা যখন সোনার ফসলে উঠে ভরি।
যাযাবর দিকভ্রান্ত শঙ্খচিল শালিকও আসে ঘরে ফিরি,
অশান্ত মন শান্ত হয়-এই বুঝি অ'সুখের ঘটল ইতি।

কোন মন্তব্য নেই:

অচেনা ঠিকানায় শেষ বিকেলের চিঠি

গল্পধারা বুধবার  🔰 বিক্ষুব্ধ বর্ণ সাহিত্য পরিষদ ই-বুক বিভাগ কতৃক প্রকাশিত -  সাপ্তাহিক ধারাবাহিক গল্পের সংকলন  সম্পাদক - আকাশ আহমেদ প্রকাশঃ...

জনপ্রিয় পোস্ট