সোমবার, ১৮ মে, ২০২৬

কুরচি ফুলের মালায় রবিঠাকুর... - ঝরনা দত্ত

 
লেখিকা - ঝরনা দত্ত



🌹কুরচি ফুলের মালায় রবিঠাকুর 🌹
 - ঝরনা দত্ত 


 নিজের পছন্দের ফুলের মালা
 পরতেন যখন রবি কবি,
 কবির চলনই  বদলে যেতো
 ভাবতেন নিজে পটের ছবি।

 অঙ্গভঙ্গিও বদলে যেতো তার
 কুর্চির মালা গলায় দিলে,
 বিশেষ চালে চলতে গিয়েও 
 নজর দিতেন শুধু গলে।

 সবাই  শুধু ভাবতো মনে মনে 
 কবির আবার হলো এ কী!
 মানুষজনকে বলেও না কথা 
 আর কিইবা রইলো বাকি!

 কুরচি ফুলের পরশ পেয়েই
 হয়েছেন কবি মাতোয়ারা,
 সবাই বুঝছে মনে মনে তবু 
 তার কাছে বলে কে বা কারা?

 সাদা পোশাক পরেই কবি যেনো
 বাড়িয়েছে, কুরচির রূপ,
 পথের ধারের লোকেরাও সব 
 কয় না কথা থাকছে চুপ।

 বাড়ির ভিতর কাদম্বিনী দেবী
 অবাক হয়ে রবিকে দেখে,
 বলে তাকে, "আরে মশায়, শোনো "
 ফুল ছিলো তো উঁচু শাখে।

 গেঁথেছি মালা মনের মতো আমি
 তোমায় খুশি দেখবো বলে,
 দেখছি এখন তুমি নিজে খুশি 
 মোর গাথা মালা পরে গলে।

 প্রতিটি জন্মদিনের  শুভক্ষণে 
 পোরো তুমি রবি কুর্চিমালা,
 দেখবো আমি নয়ন ভরে শুধু 
 তোমায় দেখা আমার পালা।

 মনে রেখো তুমি জন্ম জন্মান্তরে 
 আমার গাঁথা ফুলের মালা,
 থাকবো না যখন ভুবন জুড়ে 
 মালাই দেবে হৃদয়ে দোলা।

1 টি মন্তব্য:

Sarbani Das বলেছেন...

চমৎকার লেখা 🥰🙏🏻

গল্প - অভাবের সংসারে এক চিলতে সুখ... - সুবর্ণা দাশ

  গল্প - অভাবের সংসারে এক চিলতে সুখ - সুবর্ণা দাশ আজ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হলো। মণি সেরা দশজনের মধ্যে ৩য় স্থান অধিকার করেছে। দলে দলে ...

জনপ্রিয় পোস্ট