![]() |
| সমর্পিতা রাহা |
আমাদের কথা বিক্ষুব্ধ বর্ণ সাহিত্য পরিষদ একটি স্বাধীন সাহিত্যচর্চাভিত্তিক সংগঠন। আমাদের উদ্দেশ্য হলো—কবি, সাহিত্যিক ও নবীন লেখকদের জন্য একটি উন্মুক্ত ও সম্মানজনক প্রকাশমাধ্যম গড়ে তোলা। আমরা নিয়মিত ই–বুক, সাহিত্য সংকলন, কবিতা, গল্প ও প্রবন্ধ প্রকাশ করি। এই প্ল্যাটফর্মে নতুন লেখকদের লেখা যেমন জায়গা পায়, তেমনি প্রতিষ্ঠিত সাহিত্যিকদের সৃষ্টিও পাঠকের কাছে পৌঁছে যায়। আমাদের বিশ্বাস— সাহিত্য শুধু আবেগ নয়, সমাজ পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার।
সোমবার, ৩০ মার্চ, ২০২৬
একা - সমর্পিতা রাহা
একুশে ✍️ উজ্জ্বল কান্তি দাশ
যে কবিতায় লিখা থাকবে বায়ান্নের একুশে ফেব্রুয়ারির কথা,
থাকবে বাঙালীর শিখরের কথা, বাঙালীর অস্তিত্বের কথা।
লিখে দেবে কেউ?
কেউ কি আমায় একটা গল্প লিখে দেবে,বাংলা ভাষার গল্প?
যে গল্পে লিখা থাকবে আমার দুঃখিনী মায়ের কথা,
তার ছেলে হারানোর কথা,
আমার ভাই হারানোর কথা।
লিখে দেবে কেউ?
কেউ কি আমায় একটা গান লিখে দেবে, বাংলা ভাষার গান?
যে গানে লিখা থাকবে মাথা নত না করার কথা,
প্রতিবাদের কথা, বাংলার অহংকারের কথা,
বাংলার গৌরবের কথা,
লিখে দেবে কেউ?
কেউ কি আমায় একটা নৃত্যগীত লিখে দেবে, বাংলা ভাষার নৃত্যগীত?
যে নৃত্যগীত করে আমি তান্ডব করবো,
জিন্নার স্তব্ধ কন্ঠের উপর প্রলয় নৃত্য করবো,
লিখে দেবে কেউ?
কেউ কি আমায় ফুল এনে দেবে, পলাশ শিমুল ফুল?
আমি একুশের গান করে করে
প্রভাত ফেরিতে যাবো,
এনে দেবে কেউ?
আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি?
বর্ষার ভেজা গজল ✍🏻 সর্বানী দাস
এই বর্ষণমুখর সন্ধ্যাএকটা অসমাপ্ত গজল,যেখানে ওমর খৈয়ামের মদিরা ঝরে পড়েবৃষ্টির ফোঁটায় ফোঁটায়,আর মির্জা গালিবের দীর্ঘশ্বাসজড়িয়ে থাকে ভেজা স্ট্রিট ল্যাম্পেরআলোর ওড়না গায়ে।কামিনীর গন্ধ আজশুধু ফুলের নয়—এ যেন গন্ধবিলাপ,অপেক্ষার স্যাঁতসেঁতে শরীর,যেখানে স্পর্শ মানেই অনুপস্থিতির দহন জ্বালা।পাখির ডানা ঝাপটায়ভেজা পাতার আদর মাখে,ছিন্ন আকাশের ভেতর—তখন প্রবল বিবাদ,কথা কাটাকাটির রেশচড়াম চড়াম শব্দে,তীব্রতার লড়াই বিদ্যুৎ শিখায়।পাখিরা উড়ে যায়ফিরে না আসার ঘোষণা দিয়ে,তবু তারা উড়ে,আপনজন ছেড়েএক বর্ষণমুখর সন্ধ্যায়।বৃষ্টি শেখায়—ভেসে যেতেই হয়,ঠিক যেমন আবেগ ভেসে যায়চোখের নোনা জলে,গভীর হয় প্রেমনিঃস্বাস উষ্ণ হয়চায়ের কাপের ধোঁয়ায়,শহরের প্রতিটি ভাঙা ছাদেঅলিখিত গল্প লেখেছাদহীন কপোত দম্পতি,ভালোবাসার আশ্রয় খোঁজে—অস্থায়ী, অথচ অনন্ত।পিপুলগাছের ছেঁড়া পাতাঝরে পড়ে নিঃশব্দ বিপ্লবের মতো,আর কাগজের নৌকা—ভাসতে ভাসতে ডুবে যায়বোহেমিয়ান কবিতার খাতায়।ড্রেনের জলে ভেসে যায়,অসমাপ্ত ফুটপাত শৈশব।এই শহর আজ স্যুররিয়াল—নিয়ন আলো,ভেজা অ্যাসফল্ট,ডিজিটাল নিঃসঙ্গতা আরঅ্যালগরিদমিক ভালোবাসার ভিড়েমানুষ শুধু চায়হাত ধরে থাকতে —একটু সত্যিকারের স্পর্শের জন্য।এক দীর্ঘ অপেক্ষাবর্ষণমুখর সন্ধ্যার প্রতীক্ষায়তুমি আজও আসো,এই ভিজে সন্ধ্যার ভিতর—গোপন অনুরাগে।আমাদের গল্পটাকোনো উপন্যাস নয়,একটা আধুনিক গজল—যেখানে প্রতিটি লাইন ভাঙে,তবু শেষ হয় না,প্রতি চুপছাপে থেকে যায়তোমার আমারবিনি সুতোর অস্তিত্ব।
![]() |
| সর্বানী দাস |
মায়ের নীরব দস্তাবেজ (গল্প) - সালাম মালিতা
হঠাৎ দমকা হাওয়া উঠল.....
সে জনার অশেষ কৃপায় দশ বছরের দাম্পত্য জীবনে দুই ছেলে আর এক মেয়ে। মেয়েটা সবার ছোট ছিল। দু'বছর আগে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ছেলে দুটোকে মানুষ করতে সোহাগি দেবীকে মাঠের কাজও করতে হয় ; এই যেমন, ধান রোপন করা, ধান কাটা, তুলো তোলা, লঙ্কা তোলা, গম কাটা, রজনীগন্ধা ফুল তোলা প্রভৃতি। প্যারালাইসিস হওয়ার দরুন আজকাল স্বামী কাজলের আর ভান টানার সামর্থ্য নেই, তাই দুই ছেলের লেখাপড়া আর সংসার চালানো পুরোটাই সোহাগির ঘাড়ে। পড়াশোনায় বেশ মেধাবী হওয়ায় দুই ছেলে সরকারি বৃত্তি পায়। এক বছরে ছোট-বড় হওয়ায় পড়াশোনার খরচ বেশ অনেকটাই।
![]() |
| সালাম মালিতা |
সুখের হাওয়া! (কবিতা) - রকিবুল ইসলাম
কষ্ট-ক্লেশ যত করিয়াছি পার,সহিয়াছি যাতনা যত!
সুখ আসিল মোর আঙ্গিনায় ভুলিয়াছি দুঃখ আজি তাই তত।
তুমি আছ মম আত্মজ হইয়া আত্মার অতি সন্নিকটে,
ব্যথা যত ছিল মোর বক্ষ গহ্বরে,
বসন্ত পবন বহিছে আজি মোর গৃহের প্রতিটি কোণায়,
হাসির ফোঁয়ারা ছুটিছে তাই উঠানের সব ধূলিকণায়।
আমি আজ আর আমাতে নাহি,হারাইয়াছি তব মাঝে।
তুমি আমি মিলিয়া হইয়াছি এক অন্তঃপ্রাণ,
অতীব হরষে উদ্বেল হইয়া আজি হারাইয়াছি মোর মানস গভীরে।
ব্যথিত বেদন আজি শুনিব না ভাই,করিব আলোর খেলা।
রঙের মেলার রঙ্গীন আভাতে,উদ্ভাসিত হইবে যাহা।
নাচিবে ময়ূর পেখম মেলিয়া আঙ্গিনার এক কোণে,
দর্শিয়া সে নাচন নাচিব আমি আপ্লুত হইয়া আবেগে।
রবি হাসিছে,চাঁদ হাসিছে হাসিছে সন্ধ্যাতারা,
সেই হাসিতে হাসিছে আজি গগনের নীল চাঁদোয়া।
ভ্রমর আজি গুণগুণিয়া গাহিছে সুখের গান,
তাহারই সহিত গাহিছে ঝিঁ ঝিঁ পোকারাও হইয়া গীতি শতদল।
কাঁটিল ভ্রম,ভগ্ন হইল স্বপন
ললাটে মোর কাহারো পরশ পাইয়া,
পালাইল সকল সুখের হাওয়া
দুঃখের আঁচড় দিয়া।
ডুবিল সকল হর্ষ-আমোদ
![]() |
| রকিবুল ইসলাম |
রবিবার, ২৯ মার্চ, ২০২৬
হায় রে নারী... (কবিতা) - সুবর্ণা দাশ
তুমি নারী,প্রকৃতির মতো শান্ত।নির্লিপ্ত, প্রাণবন্ত, চঞ্চল,প্রবাহমান নদীর মতো স্রোতস্বিনী।তোমাতে বপন হয় এই পৃথিবী,তোমার ছোট্ট জঠরে ধারণ করো মানুষ।তুমি মা, জায়া, প্রেমিকা, ভগ্নী,তোমাতে প্রেরণার উৎস হে নারী।ধরণীর মতো সহ্য ক্ষমতা তোমার,অন্যায় অবিচারও হয় তোমার প্রতি,অথচ নারী তুমি না হলে,জন্ম হতো না,তুমি আমি সে কারো, কেউ না!তবুও তোমাকে বলতে হয়,সমান অধিকার চাই!কেন চাইতে হবে এই অধিকার?তাহলে কি মান-হুশ এর জন্ম দিতে পারোনি?হে দুর্ভাগা নারী!পথে ঘাটে চলতে ফিরতেকেন চাইতে হয় নিরাপত্তা!কেন এখনো কপালে পড়ে চিন্তার বলিরেখা?রাত হয়েছে, কি করে বাড়ি ফিরবে এই নারী?কোথায় স্বার্থকতা নারী জন্মের?সমাজের লোলুপ চক্ষে দলিত হচ্ছে প্রতি নিয়ত নারী।নারীর রোদনে সিক্ত হয় না এই সমাজের কিছু মানুষের হৃদপিণ্ড!কেন কাঁপে এখনো নারীর দুরুদুরু বুক!ট্রেনে বাসে যাত্রা পথে!নির্যাতিতা নারীর জন্য কাঁদে এখনো মা-বাবা!এখনো ঘটে হাড় হিম করা ঘটনা!অবাক বিস্ময়ে তাকিয়ে রয় পৃথিবী!এই কী নারীর ভাগ্য!নিরুত্তর ধরণী!নারী! হায় রে নারী!তোমাদের নারী!
জীবন রঙ্গমঞ্চ... (কবিতা) ✑ মেফ্তাহুল জান্নাত
![]() |
| মেফ্তাহুল জান্নাত |
একটা থিয়েটার মঞ্চ; আলোহীন।এবং ভীষণ পারদর্শী অগণিত তার সবকটি শিল্পীতাদের স্ক্রিপ্ট ভুলে যাবার কোনও ভয় নেই,কোনও ডিরেক্টর উচ্চবাচ্য করেনা এখানে।সময়ের পালাক্রমে যায় আসে দর্শনধারী,কেউবা হয়ে ফেরে নির্বাক শ্রোতাবাকিরা তখন দক্ষ এবং সুক্ষ্ম অভিনেতা।শোনো, এখানে মিথ্যের ঠাঁই নেই ঠিকইচাঁদের হাট নয় বরং অন্ধের মতো এসব যাত্রাঅভিনয়টা ভীষণ সত্য,আনন্দ এখানে মেকি।অভিনয় চলে, বেলা গড়ায়, বেলা ফুরায়নাম হয়না, হয়না কোনও সুখ্যাতি;হয় শুধু গল্প।হয় শুধু রঙ্গ।এক গল্পের পরে আরেক গল্পের শুরুনতুন বইয়ে নতুন অধ্যায়ের তাড়াহুড়োসব লেখা থাকে, সব ঝড় বয়ে যায়সময়ে সময়ে যার যার!এ জীবন মঞ্চের উত্থানপতনেকার এখানে কতটুকু হারএ যুদ্ধের দুয়ারে সহস্র প্রহরী পাহারায়মুখ হাসি হাসি, ভেতরে ছারখারতবু অভিনয়, তবু অভিনয়দুরদর্শিতার অবক্ষয়না যেন হয়, না যেন হয়....এ জীবনের রঙ্গমঞ্চে ক্লান্ত পথিক জানোঘর হারায়, পথ হারায়; পথের যাত্রি মানোজীবন ফুরোলে পরে শেষ হয় সব খেলাফুরোয় দর্শনধারীজীবন রঙ্গমেলা।।
শব্দের চুম্বন... (কবিতা) - সালাম মালিতা
![]() |
| সালাম মালিতা |
শব্দ বিনে চোখের জলেঢলে পড়ে ব্যথা,মুখের বাক্য বন্ধ হলেইকলম বলে কথা।
রাতের ঘোরে পিদিম জ্বেলেআত্মার পিছু ছোটে,খাতার পাতায় সারি সারিবিষাদ কাব্য ফোটে।
অব্যক্ত সব গোপন আশাডায়রির ভাঁজে লেখা,বিশ্বাসী এক সরল বন্ধুব্যর্থ হৃদে দেখা।
কলমকে তাই সঙ্গী করেদুঃখের স্মৃতি আঁকে,জীবন নদের ওঠানামাসুখের জীর্ণ বাঁকে।
শব্দ দিয়েই কেনাবেচামনের সকল গ্লানি,শব্দে বোঝায় নীরব কষ্টশব্দে ঝরে পানি।
শব্দ চুম্বন স্মৃতিকথাঅতীত বহন করে,উত্তরসূরীর কাছে তাহারগৌরব তুলে ধরে।
অনুচ্চারিত ফোঁসছকে প্রেম... (কবিতা) - সর্বানী দাস
![]() |
| সর্বানী দাস |
ক্যাফিন অম্ল ঠোঁটেতোমার অনুচ্চারিত সমীকরণপ্রেম-ভালোবাসা-পিরিতিকেবলই সময়ের প্রান্তিক উপপাদ্য,শরীরের ভেতর -ক্ষণস্থায়ী রাসায়নিক বিক্রিয়া।দ্রোহনদের নৈরাজ্যের পিরিতির স্রোতেআমি নিমজ্জিত একটি অনুঘটক,রক্ত গোলাপের চুম্বনেপৃথিবীর মানচিত্রে জেগে ওঠাঅগ্নিময় ভূকম্পন আমি।অক্ষরের মিছিলশব্দের ব্যারিকেটেদগ্ধ জীবাশ্ম আমার মন,জোনাকির শুভ্র স্নিগ্ধ ক্ষুদ্র জ্যোতিতেতোমার ইশারায়আমি ছন্দের আলোড়ন তুলি।তোমার বুকে ভাষার অনাথ ব্যাকরণেআমি অপ্রকাশিত ভাবনাতত্ত্বের প্রত্নতত্ত্ব খুঁজি।ধ্রুবতারার আলোক বিন্দুতেঅস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই চলে।এই দহনপ্রান্তরের উপকূলেকথার কাননে আমার অকাল বসন্ত।নিজেকে খুঁড়তে খুঁড়তেমিথ্যা শপথের প্রাগৈতিহাসিক-শ্যাওলা ভনিতার বাহুল্যতায়।অবান্তর তত্ত্ব সাজিয়েপলাতক পুরোনো প্রেম ।ইতিহাসের ধ্বংসস্তূপেআশ্রিত আমার ভগ্নহৃদয়।স্মৃতির উচ্ছিষ্টভোগী ক্রীতদাসেরাঅস্থায়ী উপপাদ্যের নিরব উপাখ্যানে ।প্রেমের স্থাপত্য ইতিহাসের ধ্বংসস্তূপেসময়ের অন্তর্বর্তী নৈঃশব্দেছকভাঙ্গা ফোঁসের তীব্র চিৎকারে।তোমাকে দেখেছি নিয়তির অন্ধকারেঅঙ্কপত্রে জেগে ওঠা নির্মম জ্যামিতিতে।ভাঙা হৃদয়ের ব্যাকরণ লিখতে গিয়েদেখি আমি জন্মগত যাযাবর।অস্থিরতার মানচিত্রে আমার নিবাস।শঙ্খঅধরের নির্বাসনেবিলীন করেছি নগ্নসুখ।অন্ধকারে হলাহল বাতাসে।আমি নিকষ কালোঅদেখা রাত্রির চিত্রপটেলিখি সত্যিকারের প্ৰেম।ফোঁসছকের শীতল পরিসংখ্যান থেকে মুক্ত হয়েজন্ম নিয়েছে দ্রোহপ্রেমের বুদবুদ।
বাংলা আমার প্রাণ...(কবিতা) - উজ্জ্বল কান্তি দাশ
![]() |
| উজ্জ্বল কান্তি দাশ |
বাংলা আমার মায়ের বদনবাংলা আমার দেশ,বাংলায় হাসি বাংলায় কাঁদিবাংলায় আছি বেশ।আমায় বুঝার সাধ হলে কবুবাংলা কবিতা পড়ো,জীবনানন্দ,জসিম উদ্দিনযারা যারা আছে আরো।যদি তোমার ইচ্ছে জাগেশুনতে আমার গল্প,শরৎচন্দ্র পড়ে নিও তুমিজানতে পারবে অল্প।কখনো যদি তোমার প্রাণেবাঁধো আমার প্রাণ,হৃদয়ে তোমার বপন করোরবি ঠাকুরের গান।শান্ত আমি বিদ্রোহী হইহলেই কোথাও ভুল,এরূপ আমার দেখতে পাবেপড়লে কবি নজরুল।সারা বিশ্বের তীর্থ ভূমিবাংলা আমার প্রাণ,প্রিয় বাংলার কোলে যেন হয়জীবনের অবসান।
বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
স্বাধীনতা! আমার স্বাধীনতা! ... (কবিতা) - রকিবুল ইসলাম
![]() |
| রকিবুল ইসলাম |
স্বাধীনতা!আমার স্বাধীনতা!দিয়েছ তুমি স্বাধীন ভূখণ্ড,দিয়েছ স্বতন্ত্র ভাবে বাঁচার অধিকার।স্বাধীনতা!আমার স্বাধীনতা!উড়িয়েছ তুমি বিজয়ের কেতন,ছিনিয়ে এনেছ সকল বাঙ্গালীর স্বাধীকার।স্বাধীনতা!আমার স্বাধীনতা!উজ্জিবীত করেছ দামাল ছেলেদের,মুক্তিকামনায় হয়েছে তারা জাতির রাহাবার।স্বাধীনতা!আমার স্বাধীনতা!বঙ্গ ললনা হয়েছে বীরাঙ্গনা,দেশের তরে বিলিয়েছে মান অকাতর।স্বাধীনতা!আমার স্বাধীনতা!হয়েছে বলি লক্ষ প্রাণ,আকাঙ্ক্ষা শুধুই উড়ানো পতাকা তোমার।স্বাধীনতা!আমার স্বাধীনতা!পরেছি তবুও পরাধীনতার শৃঙ্খল,পেয়েছি আজো কি স্বাদ স্বাধীনতার!?স্বাধীনতা!আমার স্বাধীনতা!দূর হোক অকল্যাণ,যত পরাধীনতা।
প্রবন্ধ - শাশুড়িও বান্ধবী হয়... - মারিয়াম রামলা
মারিয়াম রামলা একটি উঠোনের পা দুটো থাকে, কিন্তু সম্পর্কের ফাটল একটি আঙুল থেকেই শুরু হয়। ঘরে কন্যা সন্তান না জন্ম নিলে কত দোয়া, কত মিনতি কর...
জনপ্রিয় পোস্ট
-
উজ্জ্বল কান্তি দাশ আঁধার চিরে বেরিয়ে এসো,নব প্রভাতের রবি, পূণ্য হোক মঙ্গল হোক, নতুন বছরে সবই, কলম তোমার শানিত কর, ওহে তরুণ কবি, বদলে ...
-
সুবর্ণা দাশ শুরু হলো তুমুল ঝড়, প্রকৃতির রুদ্র মুর্তি যেন, এক্ষুনি গ্রাস করে নেবে সব। প্রবল তান্ডব বাইরে! গাছপালা দুমড়ে মুচড়ে ভেঙ্গে প...
-
এ কেমন পরিচয় ? জন্মের আগে আমার কোনো নাম ছিল না। না কোনো ধর্ম, না কোনো জাত, না কোনো বিভাজন। আমি ছিলাম শুধু এক নিঃশব্দ স্পন্দন- একটি প্রাণ, যে...










