![]() |
| সমর্পিতা রাহা |
দুঃখে ভরা সাগর পারে
একা বসে আছি,
মাথার উপর ভনভনাচ্ছে
চিন্তামনির মাছি।
যাব আমি পরপারে
পিপীলিকা ডাকে,
লহর ঊর্মি পিছু টানে
ছেড়ে যাব কাকে!
জগৎ জুড়ে কীটের বাসা
পতঙ্গরা হাসে,
এখন আমি নিরুপায় গো
আছি ভীষণ ত্রাসে।
কুটুস করে কামড় দিচ্ছে
চিন্তামনি মশা,
মনের মধ্যে রক্ত ঝরে
আমার চরম দশা।
বিষের জ্বালায় দুঃখে মরি
নানা কথা শোনা
কুমিরাশ্রু হাস্যরসে
ভয়ে প্রমাদ গোনা

1 টি মন্তব্য:
সুন্দর লেখা 🌹
মন ভরে গেল
একটি মন্তব্য পোস্ট করুন