রবিবার, ২৯ মার্চ, ২০২৬

শব্দের চুম্বন... (কবিতা) - সালাম মালিতা

সালাম মালিতা



শব্দ বিনে চোখের জলে 
ঢলে পড়ে ব্যথা,
মুখের বাক্য বন্ধ হলেই
কলম বলে কথা। 
 
রাতের ঘোরে পিদিম জ্বেলে 
আত্মার পিছু ছোটে,
খাতার পাতায় সারি সারি 
বিষাদ কাব্য ফোটে। 
 
অব্যক্ত সব গোপন আশা 
ডায়রির ভাঁজে লেখা, 
বিশ্বাসী এক সরল বন্ধু 
ব্যর্থ হৃদে দেখা।
 
কলমকে তাই সঙ্গী করে 
দুঃখের স্মৃতি আঁকে,
জীবন নদের ওঠানামা 
সুখের জীর্ণ বাঁকে। 
 
শব্দ দিয়েই কেনাবেচা
মনের সকল গ্লানি, 
শব্দে বোঝায় নীরব কষ্ট 
শব্দে ঝরে পানি।
 
শব্দ চুম্বন স্মৃতিকথা
অতীত বহন করে, 
উত্তরসূরীর কাছে তাহার 
গৌরব তুলে ধরে।

কোন মন্তব্য নেই:

হায় রে নারী... (কবিতা) - সুবর্ণা দাশ

  সুবর্ণা দাশ তুমি নারী,  প্রকৃতির মতো শান্ত।  নির্লিপ্ত, প্রাণবন্ত, চঞ্চল,  প্রবাহমান নদীর মতো স্রোতস্বিনী।  তোমাতে বপন হয় এই পৃথিবী,  তোম...

জনপ্রিয় পোস্ট