![]() |
| সালাম মালিতা |
শব্দ বিনে চোখের জলেঢলে পড়ে ব্যথা,মুখের বাক্য বন্ধ হলেইকলম বলে কথা।
রাতের ঘোরে পিদিম জ্বেলেআত্মার পিছু ছোটে,খাতার পাতায় সারি সারিবিষাদ কাব্য ফোটে।
অব্যক্ত সব গোপন আশাডায়রির ভাঁজে লেখা,বিশ্বাসী এক সরল বন্ধুব্যর্থ হৃদে দেখা।
কলমকে তাই সঙ্গী করেদুঃখের স্মৃতি আঁকে,জীবন নদের ওঠানামাসুখের জীর্ণ বাঁকে।
শব্দ দিয়েই কেনাবেচামনের সকল গ্লানি,শব্দে বোঝায় নীরব কষ্টশব্দে ঝরে পানি।
শব্দ চুম্বন স্মৃতিকথাঅতীত বহন করে,উত্তরসূরীর কাছে তাহারগৌরব তুলে ধরে।

৬টি মন্তব্য:
শব্দের চুম্বনের শব্দের মাধুর্য
অসাধারণ প্রকাশ
অসংখ্য ধন্যবাদ। কৃতজ্ঞতা একরাশ। 🙏
শব্দ দিয়ে মনের গ্লানি কেনাবেচার কথাটি দারুণ লেগেছে। মানুষের অব্যক্ত যন্ত্রণাগুলো যখন ডায়েরির পাতায় 'বিশ্বাস্য বন্ধু' খুঁজে পায়, তার চেয়ে বড় সান্ত্বনা আর কী হতে পারে! খুব সুন্দর অভিব্যক্তি।
অসংখ্য ধন্যবাদ। কৃতজ্ঞতা একরাশ। 🌹🌹
অনবদ্য লেখা গুনি কবি ।
ভালো লাগলো
একটি মন্তব্য পোস্ট করুন