সুস্থ থেকো বসুন্ধরা
সমর্পিতা রাহা
মা জননী বসুন্ধরা
শস্য শ্যামল তুমি,
তোমার বুকে বেঁচে আছি
আদরেতে চুমি।
সবার তুমি মায়ের মতো
সবুজ বরণ সাজে,
অপরূপা সুসজ্জিতা
ব্যস্ত নানা কাজে।
মাতৃভূমি বসুন্ধরা
সুস্থ থেকো মাগো
অতিবৃষ্টি অনাবৃষ্টি
কেন তুমি রাগো।
তোমার বুকে মানব জাতি
করে লীলা খেলা,
বৃক্ষ ছেদন অনায়াসে
ধ্বংস নানা জেলা।
চারিদিকে নানান দূষণ
শিকার নানা রোগে,
নিজের পায়ে কুড়ুল মেরে
মানুষ নিজেই ভোগে।
বায়ু দূষণ জলে দূষণ
দূষণ মানব মনে,
দাবানলে অরণ্য ছাঁই
অক্সিজেন নেই বনে।
আনন্দতে শব্দ দূষণ
প্রশ্বাস নিতে কষ্ট,
জঙ্গল কেটে বাসের জায়গা
ভারসাম্যতা নষ্ট।
বছর ধরে ছয়টি ঋতু
কেরামতি চলে,
বায়ু দিয়ে নানা ব্যধি
মানুষ তখন টলে।
মা জননী বসুন্ধরা
বিজ্ঞান করছে ধ্বংস
তেজঃস্কিয় কৃত্রিমতায়
জগৎ জুড়ে কংস।
৮টি মন্তব্য:
চমৎকার লেখা, বেশ ভালো লাগলো
অপূর্ব লিখেছেন কবি🌹
ছন্দবদ্ধ দারুণ উপস্থাপনা।
ধন্যবাদ কবি
খুশি হলাম
ধন্যবাদ তানিয়া ম্যাম
ধন্যবাদ কবি
চমৎকার
একটি মন্তব্য পোস্ট করুন