আকাশে বাতাসে একটা কথা শুনছি–আজ ৮ই মার্চ বিশ্ব নারী দিবস।
চতুর্দিকে শ্লোগান আমি নারী আমি সব পারিকিন্তু নারী তো যন্ত্র নয়!সব পারার কথা নয়।
একদিনের জন্য নারী দিবস কেন?বাদবাকি দিন!
নারী তো রক্ত মাংসের মানুষকারর বোন, কারর মেয়ে, কারর সন্তান...
নারী দিবস একটি দিন তাদের জন্য থাকুকযে সকল পশুরা কোন ডাক্তারকে ধর্ষণ করে মেরে দেয়চলন্ত বাস থেকে কলেজ পড়ুয়া ধর্ষণ করে বাস থেকে ফেলে!
দৈনন্দিন কত মেয়েকে লাঞ্ছনা করে হত্যা করেশ্ব শুর বাড়িতে অত্যাচার করে পুড়িয়ে মারেওই অসভ্য প্রেমিক অ্যাসিড ছুঁড়ে প্রেমিকাকে দগ্ধ করেসেই সকল নারীর জন্য একটি দিন বিশেষ ভাবে বরাদ্দ থাকুক।
নারী দিবস একদিনের জন্য নয়৩৬৫দিনের থাকা উচিৎ।
নারীর কর্ম কাণ্ড ঘরে বাইরে শুরু হয় সূর্যোদয় থেকে রাতের আঁধার পর্যন্ত।নারী দিবস ঘন্টা মিনিট সেকেন্ড মানে নানারীর কষ্টের ফসল নারীর দৌলতেই চক্ষু উন্মোচন করেকোনো পুরুষ কিন্তু সন্তান জন্ম দিতে অপারগসব জীবন ঝক্কি নারীর!
সেই নারীকে পথেঘাটে রাস্তায় ট্রেনে বাসে লাঞ্ছিত হতে হয় কেন?সেইসব কদর্য কুরুচিকর মানুষদের, ধর্ষকদের আড়াল করা হয় কেন?নারীদের রক্ষা করা হোক।

1 টি মন্তব্য:
চমৎকার প্রকাশ প্ৰিয় কবি
একটি মন্তব্য পোস্ট করুন