বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

তোর সান্নিধ্যে! - রকিবুল ইসলাম

 
রকিবুল ইসলাম


থাকি মম তোকে ঘিরে,
দিবা-নিশি পবন রুপে।
তুই থাকিস তোর মত,
ব্যথা দিয়ে যাস অবিরত।
যদি কভু হুঁশ ফিরে,
কোন কাল কোন ক্ষণে!
খুঁজে নিস তুই মোরে,
রইব শুধু তোর অপেক্ষাতে।
প্রহর গুণে বাঁচব ভূমে,
দাড়িয়ে সেই মেঠো পথে।
তুই সখি মনের হরষে,
নিবি ধুলি পায়ে মেখে।
এভাবেই ধামে তোর সান্নিধ্যে,
জীবনটা মোর যাবে কেঁটে।
রাখব তোরে চোখের কোণে,
নিভৃতে গাঁথা স্বপ্ন রবে।
নিশিথ রাতে ডাকব তোরে,
নীরবতায় মোড়ানো মৃদু রবে।
তবুও না এলে ফিরে, 
ভাসাব আশা নয়ন জলে।

1 টি মন্তব্য:

Sarbani Das বলেছেন...

অপূর্ব একটা প্রেমের কবিতা

তোর সান্নিধ্যে! - রকিবুল ইসলাম

  রকিবুল ইসলাম থাকি মম তোকে ঘিরে, দিবা-নিশি পবন রুপে। তুই থাকিস তোর মত, ব্যথা দিয়ে যাস অবিরত। যদি কভু হুঁশ ফিরে, কোন কাল কোন ক্ষণে! খুঁজে নি...

জনপ্রিয় পোস্ট