রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

সংবিধান... - সর্বানী দাস

সর্বানী দাস 



 নিয়ম নীতি শৃঙ্খলাবোধ সুস্থ জীবন গড়ে,
 সাহিত্য হোক সৃষ্টির তরে সংবিধানটা পড়ে।

 কলম যখন কবির অস্ত্র  সমাজ দর্পণ জানি,
 হিংসা-বিদ্বেষ দূরে ঠেলে লিখবো সত্য বাণী।

   দিনের শেষে রেখে যাব  সাহিত্যিকের কথা,
  সুস্থচর্চার সাহিত্যতে আসবে অনেক ব্যথা।

  সংবিধানের উপধারা মন দিয়ে আজ পড়ে, 
কথা দিচ্ছি সাহিত্যতে দেব উজাড় করে।
 
 যে প্রকল্প নেওয়া হবে ভাষা মায়ের জন্য,
  বিক্ষুব্ধেরই ছায়াতলে হয়েছি আজ ধন্য।

প্রান্তিক কবি পাবে আলো  খুলবে মনের শব্দ, 
 মনকলমে বন্যা হবে করবে না কেউ জব্দ।

 গণতান্ত্রিক অধিকারে নির্বাচনও হবে,
 আয়-ব্যায়ের সব হিসাব নিকাশ নথিপত্রে রবে।

সভার মাঝে মত বিনিময় আলোচনা চলে,
অনলাইনের কর্মসূচি সংবিধানের বলে।

 স্বচ্ছতার  এই অঙ্গীকারে থাকবে প্রানের ভাষা,
 বই প্রকাশের সুযোগটুকু প্রান্তিক কবির আশা।

 শৃঙ্খলার এই ভিত্তিপ্রস্তর অটুট রাখবো সবে,
 নীতির আলোয় নব্য সৃষ্টি যুগান্তকারী তবে।

 দায়িত্ব আর কর্তব্যবোধ সংবিধানের টানে,
 নৈতিকতার আলোক পথে রাখবে নজির প্রাণে।

সংবিধানের ছত্রছায়ায় মানবতার সুরে, 
লেখনী হোক ভবিষ্যতে অধিকারের নূরে।

বিক্ষুব্ধের এই পথচলাতে সকল কবির মেলা,
সুস্থ পথে সাহিত্যতে অক্ষর ছন্দের খেলা।

সংগঠনের সভাপতি পথিক আলোর পথে,
সবাইকে চায় সৃষ্টিধারায় সঙ্গী জীবন রথে।

এসো সবাই মিলেমিশে একসাথে কাজ করি,
বিশ্বমাঝে বাংলা ভাষা মাধুর্যতে ভরি।

৪টি মন্তব্য:

Sarbani Das বলেছেন...

বিক্ষুব্ধ বর্ণ সাহিত্যের প্রতি কৃতজ্ঞতা অশেষ 🙏🏻

Kanti Ujjal Das বলেছেন...

অনবদ্য, কবিতার পরতে পরতে বিক্ষুব্ধ বর্ণ সাহিত্য পরিষদ এর সংবিধান👌

সালাম মালিতা বলেছেন...

অসাধারণ উপস্থাপন। মুগ্ধতা একরাশ।

Hasina Khatun বলেছেন...

অসাধারণ লেখনী! সাহিত্যের প্রতি দায়বদ্ধতা এবং নিয়মনীতি ও সংবিধানের প্রতি শ্রদ্ধাবোধের এক অনন্য সমন্বয় ফুটে উঠেছে আপনার এই কবিতায়। বিশেষ করে ‘বিক্ষুব্ধের ছায়াতলে’ প্রান্তিক কবিদের আলোর দিশা দেখানোর যে অঙ্গীকার আপনি করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। সুস্থ সমাজ ও সাহিত্য চর্চার এই আহ্বান প্রতিটি কলম সৈনিকের মনে দাগ কাটবে। আপনার এই সৃষ্টিশীল পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক।

প্রবন্ধ : একটি গাছ একটি প্রাণ - সর্বানী দাস

  প্রবন্ধ :   একটি গাছ একটি প্রাণ  - সর্বানী দাস  "পৃথিবী আমরা পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাইনি;  আমরা এটি আমাদের সন্তানদ...

জনপ্রিয় পোস্ট