শুক্রবার, ২২ মে, ২০২৬

অণুগল্প: চেতনায় নজরুল - সুবর্ণা দাশ

লেখিকা - সুবর্ণা দাশ

 
চেতনায় নজরুল
- সুবর্ণা দাশ


কিরে দাদা তুই লম্বা চুলের পাগড়ি পড়ে কি করছিস? 

তুলি প্রশ্ন করে ওর দাদা শুভকে। আরে তুলি কালকে তো কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। আমরা কবির জন্মদিন পালন করব, তাই আমি নজরুল সেজে দেখছি কেমন লাগে। 

ও তাই নাকি খুব ভালো লাগছে তোকে দেখতে। 
- তাহলে আমিও কিছু একটা করতে চাই। 
- তাহলে বোন তুই 'সাম্যের গান গাই' কবিতাটি পাঠ করবি কেমন। 
- আচ্ছা দাদা। তুই কি করবি দাদা?
- আমি নজরুলের ভূমিকায় অভিনয় করবো। বিদ্রোহের অভিনয়। বৃটিশ বিরোধী আন্দোলনের জন্য জেলে বন্দী হয়েছিল সেই ভূমিকায়। আর কাজী নজরুল ইসলাম জেলে বসে যে গান রচনা করেছিল 'কারার ঐ লৌহ কপাট' ঐ গানটি করবো। আর আমাদের অনুষ্ঠানের নাম হবে 'চেতনায় নজরুল'। 

দাদা আর বোন মিলে সুন্দর একটি কারাগারের মতো বানালো। দাদা শুভ বানানো কারাগারে ঢুকে অভিনয় করে গানটি গাইলো, 'কারার ঐ লৌহ কপাট, ভেঙ্গে ফেল করলে লোপাট।'

আর একটু দূর থেকে ওদের মা-বাবা দুই ছেলে মেয়ের কান্ড দেখে মুগ্ধ হয়ে যায়। 

কি সুন্দর করে তুলি কবিতা পাঠ করলো, আর শুভ চমৎকার অভিনয় করলো নজরুলের ভূমিকায়। 

মা-বাবা গর্ববোধ করে ছেলে মেয়ের এ হেন আচরণে। 
ছেলে মেয়ের মননে জাগ্রত হয়েছে কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী।

1 টি মন্তব্য:

সালাম মালিতা বলেছেন...

খুবই চমৎকার উপস্থাপন।

"ধোঁয়া ওঠা রাত " - রত্না রায়

রত্না রায়   "ধোঁয়া ওঠা রাত "      - রত্না রায়  স্কুলের ঘণ্টা পড়তেই ঘরে ফেরার তাড়ায় স্কুল প্রাঙ্গণে হৈচৈ লেগেই থাকতো। কো এডুক...

জনপ্রিয় পোস্ট