রবিবার, ৩১ মে, ২০২৬

অসমাপ্ত পান্ডুলিপি... - ডা. তানভীর হাসান তানিম


ডা. তানভীর হাসান তানিম

অসমাপ্ত পান্ডুলিপি
ডা. তানভীর হাসান তানিম

বহুদিনের জমানো অজস্র লুকানো জমাট ব্যথা,
হাসি-কান্না, নীরবতার কথা,
বন্ধু— এত সহজে কি যায় মুছে?
চাইলেই কি সব কষ্ট দেওয়া যায় ঝেড়ে ফেলে—
অতীতের আস্তাকুঁড়ে।
বারবার স্মৃতি হয়ে তারা আসে ফিরে,
মেঘলা বিকেলের নীরব জানালায়,
অকারণে মন আজও তোমাকেই খোঁজে।
পুরোনো ডায়েরির ভাঁজে—
শুকিয়ে থাকা সেই গোলাপ ফুলে,
নিঃশব্দে কথা যায় বলে।
সময় বদলায়, বদলে যায় মানুষ,
কিছু সম্পর্ক স্মৃতি হয়ে রয়ে যায়—
জীবনের ভিড়ে।

৪টি মন্তব্য:

Sarbani Das বলেছেন...

অসাধারণ লিখেছেন কবি 🙏🏻🥰

সালাম মালিতা বলেছেন...

অল্প কথায় অনেক প্রকাশ।

Meftahul Jannat বলেছেন...

ভীষণ সুন্দর 🌹

মারিয়াম রামলা বলেছেন...

স্মৃতি, বেদনা আর হারিয়ে যাওয়া সম্পর্কের আবেগকে হৃদয়ছোঁয়া শব্দে তুলে ধরা এক অনবদ্য সৃষ্টি—অসাধারণ লিখেছেন।

মুক্তি - রাজ কিশোর দাস

  মুক্তি - রাজ কিশোর দাস আজ থেকে তোর নাম নেব না, এখন তুই অন্য ললনা। জীবন তো সবার এক হয় না, তাই আর বিরহে বসে থাকা মানায় না। জানি, তুই ঠিক স...

জনপ্রিয় পোস্ট