রবিবার, ৩১ মে, ২০২৬

কাঙ্ক্ষিত স্বপ্নেরা - রামকৃষ্ণ পাল

রামকৃষ্ণ পাল 


কাঙ্ক্ষিত স্বপ্নেরা
- রামকৃষ্ণ পাল 

 
অবশেষে এল স্বপ্নের সেই দিন 
বইছে বাতাস ছন্দে,
হাসছে পুবের আকাশ দিগন্তে 
গাইছে পাখি আনন্দে।

পুলকিত পুষ্পরাজি রাজকীয় 
বেশে ফুটছে বাগানে,
পাখি পতঙ্গ অলি ধাইছে সেথায় 
ধরতে রাগিনী গানে। 

স্বপ্নের সেই দিন জানি না ক'দিন 
রয় আপনার ঘরে, 
এলোমেলো বাতাস থেমেছে হঠাৎ 
শান্তি কুসুমের স্তরে।

তরুণ যৌবনের স্বপ্নের সাথীরা 
সুদিনের অপেক্ষায়, 
মুছে যাবে যত পাপ তাপ গ্লানি 
হাসবে মানবতায়। 

কেটে যাক সব দ্বিধা দ্বন্দ্ব আশঙ্কা 
দেখুক স্বপ্ন ভোরেরা,
আসুক কাঙ্ক্ষিত সেই ভালোবাসা
দূর হোক ঐ ভয়েরা।

৩টি মন্তব্য:

Sarbani Das বলেছেন...

ভীষণ ভালো লাগলো 🥰🙏🏻

সালাম মালিতা বলেছেন...

দারুণ উপস্থাপন করেছেন।

মারিয়াম রামলা বলেছেন...

কাঙ্ক্ষিত সুদিন, মানবতা ও ভালোবাসার স্বপ্নকে মনোমুগ্ধকর ছন্দে ফুটিয়ে তুলেছেন—অত্যন্ত সুন্দর কবিতা।

"ধোঁয়া ওঠা রাত " - রত্না রায়

রত্না রায়   "ধোঁয়া ওঠা রাত "      - রত্না রায়  স্কুলের ঘণ্টা পড়তেই ঘরে ফেরার তাড়ায় স্কুল প্রাঙ্গণে হৈচৈ লেগেই থাকতো। কো এডুক...

জনপ্রিয় পোস্ট