বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

ছাড়তে হবে ভবের সংসার... - শামীমা তালুকদার

শামীমা তালুকদার 




ছাড়তে হবে ভবের সংসার 
- শামীমা তালুকদার 


তিন কাপড়ে পুরুষ বিদায় 
পাঁচ কাপড়ে নারী,
টিকিট হাতে এসেও 
তবুও কেন করো বাহাদুরি? 
দুইদিনের এই দুনিয়াতে 
কিসের এতো অহংকার?
মাটির দেহ মাটি খাবে 
মরলে পরে দেহ পচবে। 
দেহের বলে সাজাও তরী 
কথার ছলে করো বেইমানি , 
মরণকালের যাত্রায় 
সবাই হবে পিছন ফেরি। 

হাতের ইশারায় নাচাও সবি 
মুখে তোমার মিথ্যে বাণী, 
মৃদু হেসে নীরবে করো খুন 
 ছাড়তে হবে ভবের সংসার 
গড়াও কেন পাপের ভবন? 
নোটিশ এলে যেতে হবে 
নগ্ন দেহে  রইবে সাদা কাফন।

1 টি মন্তব্য:

মারিয়াম রামলা বলেছেন...

জীবনের ক্ষণস্থায়িত্ব, অহংকারের পরিণতি আর মৃত্যুর চিরন্তন সত্যকে খুব শক্তিশালী ভাষায় তুলে ধরেছেন কবি।
কবিতাটি মানুষকে মানবতা ও সৎপথের দিকে ফিরে তাকাতে গভীরভাবে ভাবতে শেখায়।

সভ্যতার যোনি চেরা চিৎকার... - সর্বানী দাস

সর্বানী দাস  সভ্যতার যোনি চেরা চিৎকার - সর্বানী দাস  লাশ হয়ে যাইনি এখনো মা'গো,  আমি এখনো ছটফট করছি ব্যথায়- ভাঙা হাড়ের টুকরোগুলো  বিঁধছে ...

জনপ্রিয় পোস্ট