বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

দিনকাল... - সুমি সাহা

- সুমি সাহা 

 দিনকাল 
- সুমি সাহা 


দিনকাল আজকাল 
    মোটে যেনো ভালো নয়,
পথে ঘাটে যেথা সেথা 
     বিপদ লুকিয়ে রয়‌।

মানুষের মত দেখতে তারা
   কিন্তু মানুষ তারা নয় ,
মুখোশ পড়া মুখোশধারী 
   মানুষের ভিড়ে রয়।।

সুযোগ বুঝে কোপ দেয় 
  সামলানো বড়ো দায়,
    প্রশাসন সব দেখেও
  চুপ করে থাকে ঠায়।।

নারীরা সদা থাকে তারা
    নিরাপত্তাহীনতায়,
      পথে ঘাটে চলতে    
     সদা তারা ভয় পায়।।

রাতে পথেঘাটে সদা যেনো
কোনই শান্তি নাই,
সদা বিপদ আড়ালে থাকে 
দেখা সদা  নাহি পাই।।

1 টি মন্তব্য:

মারিয়াম রামলা বলেছেন...

বর্তমান সমাজের ভয়, অনিরাপত্তা ও মানবিক অবক্ষয়ের বাস্তব চিত্র অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেছেন কবি।
কবিতাটি সচেতনতা ও মানবতার প্রয়োজনীয়তার এক গভীর বার্তা বহন করে।

মুক্তি - রাজ কিশোর দাস

  মুক্তি - রাজ কিশোর দাস আজ থেকে তোর নাম নেব না, এখন তুই অন্য ললনা। জীবন তো সবার এক হয় না, তাই আর বিরহে বসে থাকা মানায় না। জানি, তুই ঠিক স...

জনপ্রিয় পোস্ট