শুক্রবার, ২২ মে, ২০২৬

এই অবেলায় ! - রকিবুল ইসলাম

 
লেখক - রকিবুল ইসলাম



এই অবেলায় !
- রকিবুল ইসলাম


এই অবেলায়!
বড্ড বেশি অবহেলাতে,
মানস মাঝারে'র কার্নিশ ঘেঁষে,
দাঁড়িয়ে আছি সদা একা!
ভাবছি আসো যদি বেলা শেষে!!

এই অবেলায়!
বড্ড বেশি অনাদরে,
ধূলোপড়া যত স্মৃতি রোমন্থনে,
চিত্ত মোর ব্যস্ত সদা,
আঁকতে ছবি হৃদয়ের ক্যানভাসে।

এই অবেলায়!
খুব বেশি তাচ্ছিল্যে,
হৃদয় যে আর নাচে নারে, 
আগের মতো সতত সহসা।
এত যাতনা সয়না আর পরাণে।

এই অবেলায়!
অবজ্ঞারা এসে,
মনোকষ্টে'র আভাস যায় দিয়ে,
অহর্নিশি ভাবছি যে তা কিসের অনটন?
করেছি তা বরণ আপন করে।

এই অবেলায়!
চাতক পাখি হয়ে,
বদ্ধ মনের দুয়ার খুলে,
প্রতীক্ষায় বসে থাকি সদা,
এই তুমি এলে বলে!

এই অবেলায়!
প্রতীক্ষার প্রহর শেষে ,
পেলাম না আজো ভবে,
আপন করে চেয়েছিলাম যা,
রইল বেলা'কে অ'বেলা করে।

২টি মন্তব্য:

Sarbani Das বলেছেন...

“এই অবেলায়” কবিতাটিতে এক গভীর নিঃসঙ্গতা, অবহেলা আর স্মৃতিবিধুর মনখারাপ অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে।
প্রতিটি স্তবকে যেন অপেক্ষা, অভিমান আর না-পাওয়ার চাপা ব্যথা ধীরে ধীরে জমে উঠেছে।

বিশেষ করে —
“চিত্ত মোর ব্যস্ত সদা, আঁকতে ছবি হৃদয়ের ক্যানভাসে।”
লাইনটি হৃদয়ের ভেতরের অদৃশ্য অনুভূতিগুলোকে খুব সুন্দরভাবে প্রকাশ করেছে।

কবির শব্দচয়ন কোমল অথচ বেদনাময়। কবিতার আবহে এক ধরনের নীরব দীর্ঘশ্বাস মিশে আছে, যা পাঠকের মন ছুঁয়ে যায়।
অনুভূতির এই আন্তরিক প্রকাশ সত্যিই প্রশংসার দাবিদার। 🌿

মারিয়াম রামলা বলেছেন...

অবহেলা আর দীর্ঘ প্রতীক্ষার সুপ্ত যন্ত্রণা হৃদয়ে দাগ কেটে যায়; এক বুক হাহাকার আর আবেগের অসাধারণ এক কাব্যিক বহিঃপ্রকাশ!✍️

সভ্যতার যোনি চেরা চিৎকার... - সর্বানী দাস

সর্বানী দাস  সভ্যতার যোনি চেরা চিৎকার - সর্বানী দাস  লাশ হয়ে যাইনি এখনো মা'গো,  আমি এখনো ছটফট করছি ব্যথায়- ভাঙা হাড়ের টুকরোগুলো  বিঁধছে ...

জনপ্রিয় পোস্ট