রবিবার, ৩১ মে, ২০২৬

ঘুমপাড়ানি গান ✑ মেফ্তাহুল জান্নাত

মেফ্তাহুল জান্নাত


 ঘুমপাড়ানি গান
✑ মেফ্তাহুল জান্নাত 

চাঁদের সঙ্গে আজকাল আমার বড্ড আড়ি,
বহুদিন তার আলোয় অবগাহন করা হয়না,
জড়িয়ে থাকা হয়না তারই বিচ্ছুরিত স্বর্ণাভ শাখা-প্রশাখা!
ঘুমরাত যেন পাড়ি দিয়েছে কোনও এক অবিসম্ভাব্য স্বর্গের প্রতীক্ষায়।
চোখ বুজলেই দেখতে পাই কেবল–
একটা অন্ধকার ঘর, অদূর দুঃসহ এক অনিশ্চিত জীবন!
একদিন হঠাৎ…. 
হঠাৎ তুমি এলে, আর এসেই কী-না আবদার করে বসলে - 
তোমায় শোনাতে হবে ঘুমপাড়ানি গান!
“ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা…”

এমন এক অনিশ্চিত জীবনে যার বসবাস,
তোমায়— কী করে কথা দিই বলোতো?
আবার এও ভাবি,
ওই একটা কল্পনা করতে খুব বেশি বাঁধা নেই!
এই ক্লান্ত আমি'র এবং তুমি'র এইটুকু সাধ ক্ষান্ত হবে,
যদি দেখা হয়ে যায় নিমিষেই…
কোলের উপর তুমি এবং, তোমার মনের বাড়িঘর
একটুকু ছাদ, বৃষ্টি শহর। 
আমরা হারাই বেখবর।
পথ হতে পথ, পথেঘাটে; অনেক দূরের…
সমুদ্র আর অনেক চাঁদঝরা এক পাহাড়ের অসীমতায় মত্ত।
চাঁদে চাঁদে— তারায় তারায়—
আকাশের ও গানের সকল নক্ষত্রমণ্ডলী ছাপিয়ে। 

তোমায় ঘুম পাড়াব বলে, 
গানটুকু আজ কণ্ঠে আছে তোলা,
রাতের মিছিল যায় যে চলে ছুটে, 
আমার জীবন গুনছে জপের মালা।
চাঁদের এবং রাতের। স্বপ্ন এবং প্রাতের।
গান এবং ছন্নছাড়া বিষাদগ্রস্ত চাঁদের! 
আমার প্রহর ডাকছে দূরের চাঁদ, ওই….
সুরেরা ওই ঘুমের দেয়াল ভাঙন জুড়ে রাখছে খেয়াল।
ডাকছে তোমায়, 
ডাকছে আমায়– ঘুমপাড়ানি গান;
জীবনখানা শঙ্কিত তাই, 
চাঁদ হলো আজ স্নান?
চাঁদের বাড়ি– ঘুমের রাত; 
এবং তোমার আহ্বান। 

ডাকছে এসো– ঘুমপাড়ানির গান!

৪টি মন্তব্য:

Sarbani Das বলেছেন...

মনোগ্রাহী কলম

Meftahul Jannat বলেছেন...

অসংখ্য ধন্যবাদ দিদি🙏

সালাম মালিতা বলেছেন...

চমৎকার লিখেছেন।

Meftahul Jannat বলেছেন...

অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি🥰🙏🌺

আমার অতীত আমার ভবিষ্যত - নন্দিতা গাঙ্গুলী

  নন্দিতা গাঙ্গুলী আমার অতীত আমার ভবিষ্যত   - নন্দিতা গাঙ্গুলী আমার অতীত জানে আমার কান্নার রঙ,   ভাঙা স্বপ্নের ধুলোয় মাখা কত শত ঢঙ।   ছোট্ট ...

জনপ্রিয় পোস্ট