মঙ্গলবার, ২ জুন, ২০২৬

পূর্ণিমাতেও অমাবস্যা... - বিধান চন্দ্র সান্যাল

 
বিধান চন্দ্র সান্যাল


পূর্ণিমাতেও  অমাবস্যা
- বিধান চন্দ্র সান্যাল

যখন টাকার কাছে বিক্রি হয় কলম,
আর ভয়েতে কাঁপে রোজ সত্যের নিয়ম,
চতুর্দিকে নামে তখন আঁধার কালো,
মিথ্যার চাদরে ঢাকা পড়ে সব আলো।

ক্ষমতার ভয়ে যারা রয় আজ চুপ,
মানুষ হারায় তবে বিশ্বাসের রূপ।
অসহায় চোখে শুধু চেয়ে থাকে দূর,
নীরবতায় ডুবে যায় প্রতিবাদের সুর।

তবুও আঁধারে জাগে মানুষের আশা,
ভেঙে যায় ভয়ের এই কৃত্রিম বাসা।
সত্যের আলোয় ফের জাগবে তো দেশ,
মিথ্যার আয়োজন হবে একদিন শেষ।

৩টি মন্তব্য:

মারিয়াম রামলা বলেছেন...

অন্যায়ের কাছে সত্য আর কলমের মাথা নত করার কালিমায় সমাজ ঢাকা পড়লেও, কবিতার শেষে আশার আলোয় মিথ্যার অবসান ঘটার এক দৃঢ় প্রত্যয় ফুটে উঠেছে।

Sarbani Das বলেছেন...

বলিষ্ঠ কলম 🙏🏻

সালাম মালিতা বলেছেন...

দারুণ লেখা।

অম্বুদ উঠিল রেগে... - সুকুমার সাউ

সুকুমার সাউ অম্বুদ উঠিল রেগে   - সুকুমার সাউ অম্বুদ ফুঁসিয়া ওঠে আকাশের মাঝে  নামিবে ধরার মাঝে রণ দেহ তার , দামামা বাজিছে সদা সাজিয়াছে সাজে...

জনপ্রিয় পোস্ট