বুধবার, ১৭ জুন, ২০২৬

অনুপ্রবেশের চরম হাল... - সৌরভী করমহাপাত্র


অনুপ্রবেশের চরম হাল
- সৌরভী করমহাপাত্র

ভীষণ ঝুঁকি ঝামেলাতে
স্বচ্ছতার এই অভিযানে, 
বঞ্চিত হয় কারা তারা
রয় যে দুঃখে অভিমানে! 

অনুপ্রেরণ জোগানেতে
কারা ছিল সীমানাতে, 
অনুপ্রবেশ ক্যামনে হলো
গণতন্ত্রের জামানাতে! 

পড়শি দেশে সুযোগ বুঝে
কারা এলো ভালোবেসে!
কেমন দেশের সুরক্ষা হায়
উটকো খবর সর্বনেশে!

আছে আইন নিয়ম কানুন
বিদেশ নীতির বিনিময়ে,
নানান রাজ্যের দেখভালে যে
ত্রুটি কিসের অভিনয়ে!

রাজার নিশ্চিৎ পরিবর্তন
নয় যে তাহা চিরস্থায়ী,
কাঁটাতারের শক্ত বেড়া
অনুশাসন অনুযায়ী।

সীমানার ওই প্রান্তে তবে
থাকুক কড়া নজরদারী, 
ভুল যেন আর রাজার না হয়
নইলে হবে মহামারী।

💦-----------------------------💦
💧


সৌরভী করমহাপাত্র




৪টি মন্তব্য:

সমর্পিতা রাহা বলেছেন...

ভালো লাগলো

মারিয়াম রামলা বলেছেন...

কাঁটাতারের কড়া নজরদারি ও নিয়মের বেড়াজালে দেশের সুরক্ষা নিশ্চিত করার এবং অনুপ্রবেশ ঠেকাতে রাজধর্ম পালনের এক বলিষ্ঠ ও সময়োপযোগী আহ্বান।

সৌরভী করমহাপাত্র বলেছেন...

ধন্যবাদ দিদি

সৌরভী করমহাপাত্র বলেছেন...

ধন্যবাদ বোন

"ধোঁয়া ওঠা রাত " - রত্না রায়

রত্না রায়   "ধোঁয়া ওঠা রাত "      - রত্না রায়  স্কুলের ঘণ্টা পড়তেই ঘরে ফেরার তাড়ায় স্কুল প্রাঙ্গণে হৈচৈ লেগেই থাকতো। কো এডুক...

জনপ্রিয় পোস্ট