মঙ্গলবার, ২ জুন, ২০২৬

বেঁধেছি হৃদয় ... - মোঃ সোহরাব হোসেন খান (অনন্ত মৈত্রী)

মোঃ সোহরাব হোসেন খান (অনন্ত মৈত্রী)



 বেঁধেছি হৃদয়
- মোঃ সোহরাব হোসেন খান (অনন্ত মৈত্রী)

বেঁধেছি হৃদয়
তোমার প্রেমের সুতোয়,
ছিড়বে ?কভুও নয়
দৃঢ়ভাবেই বলছি তাই।।

ঐশী সুতো তাহা
ছিড়বে কি বা?
প্রভাব ফেলতে অসমর্থ আছে যতো মোহ মায়া 
সেই কারণে তৃপ্ততাই অনুভূত হয় সর্বদা।।

হৃদয় আজ উদ্ভাসিত 
তোমাতে যে হয়েছি সংযুক্ত,
হচ্ছে পর্দা হীন অনুভূত 
পূর্ণতার আবেশে সর্বদাই থাকি আনন্দিত।।

বেঁধেছি হৃদয়
সেই কারণেই তোমার স্থিতি আমাতে সর্বদাই অনুভূত হয়,
তোমাতে যে অসীমত্ব স্থিত
তাহা আমাতে প্রতিনিয়ত হচ্ছে প্রবাহিত।।

বেঁধেছি হৃদয় 
তাই তো পেয়েছি দুজনারই পরিচয়,
প্রেমের সুতোয় বাঁধায় 
আয়নায় দাঁড়ালে মোদের এক দেখায়........

২টি মন্তব্য:

Sarbani Das বলেছেন...

ভীষণ সুন্দর লেখা 🙏🏻

মারিয়াম রামলা বলেছেন...

প্রেমের ঐশী সুতোয় দুটি হৃদয়ের এমন এক অভিন্ন ও গভীর আত্মিক বন্ধন তৈরি হয়েছে, যা সমস্ত মোহ-মায়া ছাপিয়ে আয়নার সামনে দুজনকে এক অনন্য পূর্ণতায় মিলিয়ে দেয়।

দূরের নক্ষত্র... - ড. তুষার কান্তি মুখোপাধ্যায়

  ড. তুষার কান্তি মুখোপাধ্যায় দূরের নক্ষত্র  - ড. তুষার কান্তি মুখোপাধ্যায় জেদ ভালো , কিন্তু মেয়েদের এত জেদ ভালো নয় তো , তাছাড়া এমন কিছ...

জনপ্রিয় পোস্ট