মঙ্গলবার, ২ জুন, ২০২৬

তাসের ঘর - রতন চক্রবর্তী

 
রতন চক্রবর্তী


তাসের ঘর 
  - রতন চক্রবর্তী 

  প্রতিদিন গড়ি তাসের ঘর 
একটির উপর আরেকটি স্বপ্ন রাখি সাবধানে 
সযতন ভারসাম্যে  সাজাই স্বপ্ন সংসার।
রঙিন তাসের প্রাসাদে সাহেব বিবি গোলাম 
সেজে নিত্য বসবাস; কখনও -
একটি দীর্ঘশ্বাস কখনও বা অসাবধানি 
ছোঁয়ায়  ভেঙে যায় সাজানো ঘর,
মিথ্যে সম্পর্কের পলেস্তারা খসে খসে পড়ে।
এভাবেই বারবার ভেঙে পড়ে তাসের ঘর,
বারবার গড়ে তুলি নতুন দেয়াল।
সন্দেহ-অবিশ্বাস, মিথ্যে ভালোবাসায় 
অভ্যস্ত জীবন ভাঙ্গা গড়ার খেলায়।

1 টি মন্তব্য:

মারিয়াম রামলা বলেছেন...

মিথ্যা সম্পর্ক, সন্দেহ আর অবিশ্বাসের ঠুনকো দেয়ালে গড়া জীবনের ভাঙা-গড়ার খেলা এবং প্রতিনিয়ত সাবধানে স্বপ্নের তাসের ঘর সাজানোর এক নির্মম ও বাস্তব রূপক ফুটে উঠেছে এই কবিতায়।

"ধোঁয়া ওঠা রাত " - রত্না রায়

রত্না রায়   "ধোঁয়া ওঠা রাত "      - রত্না রায়  স্কুলের ঘণ্টা পড়তেই ঘরে ফেরার তাড়ায় স্কুল প্রাঙ্গণে হৈচৈ লেগেই থাকতো। কো এডুক...

জনপ্রিয় পোস্ট