মঙ্গলবার, ২ জুন, ২০২৬

সৃজন ছন্দ... - সৌরভী করমহাপাত্র

সৌরভী করমহাপাত্র


 সৃজন ছন্দ
- সৌরভী করমহাপাত্র

সৃজন ছন্দ নয়তো মন্দ
অন্তর হতে হয়, 
কলম শক্তি আনে যে ভক্তি
হয় রচনার জয়।

রচিত আবেগ যেন এক মেঘ
ভাসমান হৃদি পটে, 
কবির কবিতা মসিতে ছবিতা
যেন আল্পনা ঘটে।

সুখময় ছবি তুলে ধরে কবি
ছন্দ মাত্রা বুঝে, 
বিষাদের জ্বালা বর্ণের মালা
শব্দ চয়ন খুঁজে।

দিবা নিশি ওই কাব্যের মই
সৃজন ধারায় যথা, 
মিল খুঁজে পেতে ভাণ্ডারে মেতে
কল্প জগতে কথা।

কবির স্বপনে রসের বপনে
রূপকথা ফুটে ওঠে, 
ছন্দের কলি মসিতে সকলি
সৃষ্টির সুখে ফোটে।

কলমের চাষি হয় বানভাসি
বয়ন শিল্পে সেরা, 
পাঠক পঠনে ভাবনা গঠনে
শান্তি সুধায় ঘেরা।

২টি মন্তব্য:

মারিয়াম রামলা বলেছেন...

কবির অন্তরের আবেগ, শব্দের নিখুঁত চয়ন আর ছন্দের জাদুতে কীভাবে একটি কালজয়ী সৃষ্টি রূপকথা হয়ে পাঠককে মুগ্ধ করে, কবিতায় সেই সৃজনশীলতার অপার মহিমা চমৎকারভাবে প্রকাশ পেয়েছে।

Sarbani Das বলেছেন...

দারুন লিখেছ 🥰
মন ছুঁয়ে গেল 🙏🏻

তাসের ঘর - রতন চক্রবর্তী

  রতন চক্রবর্তী তাসের ঘর    - রতন চক্রবর্তী    প্রতিদিন গড়ি তাসের ঘর  একটির উপর আরেকটি স্বপ্ন রাখি সাবধানে  সযতন ভারসাম্যে  সাজাই স্বপ্ন সং...

জনপ্রিয় পোস্ট