একান্তই আমার হয়ে !
- রকিবুল ইসলাম
কভু যদি আসো ফিরে অভিমানের দেয়াল ভেঙে।
থাকব সদা অপেক্ষাতে তোমার ঠোঁটের পরশ পেতে।
জমাট বাঁধা তুষারসম শুভ্র মেঘের ভেলায় ভেসে,
আসো গো যদি বারি হয়ে!
সিক্ত হবে মোর গাত্রখানি,জুড়াবে মোর মানসখানি।
টুটবে যত অন্তর্জ্বালা,মুছবে সকল দু:খ-গ্লানি,
তব অঙ্গের উঞ্চ কোন সুগভীর এক আলিঙ্গণে।
ধৌত করব তদ অঙ্গখানা,বাহুডোরে মোর পড়বে বাঁধা।
আঁকব চুমু তব রাঙা ঠোঁটে,মাতব কোন আদিম খেলায়।
বিভোর হব তোমার গাত্রের মাদকতাময় কোন ঘ্রাণের নেশায়।
খোঁপা করা তোমার দীর্ঘ কেশ,মুক্ত হয়ে তা লাগবে বেশ।
দুলতে থাকা তোমার চুলের নাচনে,মূর্ছা যাব স্বর্গ সুখে।
দুলবে বিছা তব কোমর খানায়।
তব ভেজা পরিচ্ছদ,ভেজা অঙ্গ দর্শে হব আমি ক্লান্ত।
ভারসাম্যটুকুও মোর আর রইবে না কোনমতে।
পরাজিত হব অবশেষে।
নিয়ন্ত্রণহীন আমি প্রবল বেগে মিশতে যাব যখন তোমার সনে,
তুমিও তখন গভীর আবেগে মিটাবে ব্যথা জড়িয়ে মোরে।
জাগতিক সব ব্যথা-বেদনা,দু:খ ভুলে
থাকবে শুধু "একান্তই আমার হয়ে!"

1 টি মন্তব্য:
প্রেমের গভীর তীব্রতা, শারীরিক ও মানসিক ব্যাকুলতা এবং জাগতিক সব দুঃখ ভুলে প্রিয়জনকে একান্তই নিজের করে পাওয়ার এক অদম্য কামনাময় ও আবেগী অভিব্যক্তি ফুটে উঠেছে এই কবিতায়।
একটি মন্তব্য পোস্ট করুন