রবিবার, ৭ জুন, ২০২৬

ব্যঙ্গে লেখা... -দেবাশীষ হালদার

দেবাশীষ হালদার 

ব্যঙ্গে লেখা
-দেবাশীষ হালদার 

রঙ্গকরে ব্যাঙ্গে লেখায় লাগে  বেজায় কেরামতী
সাহিত্যে কি পড়ে এ লেখা যেথায় কথার যাদুকরী ।

সুকুমার বা অন্নদাশঙ্কর, রায কি পেলেন বড়কবি ?
সাহিত্যের মানে এসব লেখা বড় আজগুবি !

কঠিন কথা বলতে সোজা ব্যাঙ্গে যদি রাখো
রাজা-উজির ধরে না তা যতই তাদের বলো ।

হেসে হবেন লুটোপুটি যেন কত মজার কথা
এই মজাতেই রাজা- উজির কাটে প্রজার মাথা ।

বুদ্ধি করে শোনায় কবি রাজা-প্রজার কাহিনী
সাহিত্য তার নয়তো লক্ষ্য, কথা বলাটা জরুরী ।

এসব পড়েই চিত্রকর চিত্রশিল্পী পায় অনুপ্রেরণা
ক্যানভাসে আঁকা ছবি,চলৎচিত্রে পাই প্রচুর নমুনা ।

থাকুক বেঁচে অল্প-স্বল্প সোজা কথা বলার লোক
সাহিত্যে থাক পাশে , নীচুমাথা উঁচু করাই হোক ।

২টি মন্তব্য:

Meftahul Jannat বলেছেন...

অসাধারণ একটি লেখা। মুগ্ধতা একরাশ।🙏🥀

মারিয়াম রামলা বলেছেন...

ব্যঙ্গাত্মক লেখার আড়ালে লুকিয়ে থাকা চরম সত্য ও সমাজ-সচেতনতাকে দারুণভাবে ফুটিয়ে তোলা একটি অর্থবহ কবিতা!

প্রবন্ধ : একটি গাছ একটি প্রাণ - সর্বানী দাস

  প্রবন্ধ :   একটি গাছ একটি প্রাণ  - সর্বানী দাস  "পৃথিবী আমরা পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাইনি;  আমরা এটি আমাদের সন্তানদ...

জনপ্রিয় পোস্ট