মঙ্গলবার, ২ জুন, ২০২৬

৪৮ ° তাপমাত্রা... - সঞ্জয় নন্দী

 
সঞ্জয় নন্দী 

৪৮ ° তাপমাত্রা  
  - সঞ্জয় নন্দী 

চৈত্রের খ্যাপা রোদ্দুরে পোড়া গায়ের চামড়া,  
শরীরে কয়খানা হাড় গুনে বলা যায়। 
কোন ক্লান্তি নেই, 
বিরামহীন মাটির সাথে যুদ্ধ
ফসল ফলাতে মাটির সাথেই সন্ধি।
লড়াইটা ওদের নিত্য দিনের, 
ছোট্ট একটি শর্তে 
কোনমতে বেঁচে থাকা একটু মাথা গোঁজার ঠাঁই।
যাঁদের ত্যাগে কোটি কোটি মানুষের মুখে হাসি, 
একটি দেশের ভাগ্যের চাকা ঘোরে  
তাদের সাথেই চলে প্রহসন।
৪৮° তাপমাত্রা নিয়ে আসে, 
পুঁজিপতি মহাজনের কাছে- 
সুযোগে মিটমিটিয়ে হাসে আর বলে, 
আরে, ফসলের দাম হিমাঙ্কের নিচে। 
মলিন মুখে মেনে নেয় দিশেহারা কৃষক, 
মনে মনে ভাবে এবারও দেনা শোধ হবে না! 
হায়রে মহাজন, প্রশাসন- 
সারাদিন নিরলস পরিশ্রম করে যে কৃষক, 
যাদের শরীরের ঘাম শুকায়না সারা বছর। 
অবুঝ শিশুর আবদার মেটাতে, 
প্রতিদিন মিথ্যার আশ্রয় নেওয়া পিতার 
ঘাম শুকিয়ে সারা শরীরে রক্ত কণা। 
ভরসার জমিনে হাজারো দুর্যোগ মোকাবেলা, 
তাঁরাই তোমাদের প্রহসনের শিকার! 
৪৮° তাপমাত্রা কিনছো হিমাঙ্কের দরে,  
১৮০° মুনাফা তোমরা ঠিকই নিচ্ছ লুফে।

২টি মন্তব্য:

মারিয়াম রামলা বলেছেন...

তীব্র দাবদাহে ঘাম ঝরানো কৃষকের হাড়ভাঙা খাটুনি আর পুঁজিবাদের নির্মম শোষণের করুণ বাস্তবতাকে এই কবিতা তীব্রভাবে চাবুক মেরেছে।

Sarbani Das বলেছেন...

বেশ সুন্দর লিখেছেন কবি 🙏🏻

তাসের ঘর - রতন চক্রবর্তী

  রতন চক্রবর্তী তাসের ঘর    - রতন চক্রবর্তী    প্রতিদিন গড়ি তাসের ঘর  একটির উপর আরেকটি স্বপ্ন রাখি সাবধানে  সযতন ভারসাম্যে  সাজাই স্বপ্ন সং...

জনপ্রিয় পোস্ট