প্রজাপতির ডানায়
লেখক- আজিজ উন নেসা
সবুজ হলুদ সর্ষে ক্ষেতে
কোথায় যেন হারিয়ে যায়,
আমি আমার থেকে অনেক দূরে.....
আমার একলা জগত, আমার একলা চলা
এক্কা দোক্কা শব্দপাথর,
পায়ে পায়ে জল নুপুর,
কাঠের ডিঙ্গি পরলো গিয়ে সাগর জলে!
ব্ল্যাকবোর্ডের সাদা কালো জগত ছেড়ে
খোলসে ঢুকে প্রিয় অন্ধকারের আঁস্তাকুড়ে,
"কিচ্ছু হবে না! যত্ত সব ব্যাক বেঞ্চার..."
আমার আমি ধরমড়িয়ে আড়মোড়া ভাঙ্গে!
ভিতরের বাতাস অগ্নি খর,
এদিক তাকাই ওদিক তাকাই
হাত পা ছোড়ে বাঁচার আশায়....
২টি মন্তব্য:
অসাধারণ লিখেছেন কবি। কলম চলুক অবিরাম। অপার মুগ্ধতা ও শুভকামনা রইলো। ভীষণ ভালো লেগেছে 🥰🙏🌹
বাহহ
একটি মন্তব্য পোস্ট করুন