নীরব দর্শক
- ড.তুষার কান্তি মুখোপাধ্যায়
তোমার নিঃশব্দ আঘাতে
শুধু কষ্ট পেয়েছি তাই নয় ,
হৃদয়ে রক্ত ঝরেছে নিরবিচ্ছিন্ন ভাবে ,
নির্বাক মৌন করেছে মোরে ,
তাই তো নিঃসঙ্গ একাকী হয়ে
চুপচাপ থাকা ।
বাইরে কত হই হুল্লোড় ,
কত আনন্দ ,
তবু মানুষগুলো ভিতরে ভিতরে
কত নিঃসঙ্গ কত একা ,
ঠিক যেন আমার মতো !
এই রকম তো হবার কথা ছিল না ,
আমার জীবন টা আমাদের জীবন টা
পাল্টে যেতে তো পারতো ,
পারতো পাল তোলা নৌকার মতো
নিস্তরঙ্গ নদীতে বয়ে যেতে ,
শীতল সমীরণে হৃদয় মন তো
শান্ত হতে পারতো !
কিন্তু তা তো হোল না ,
নদীর দুই পাড়ে দুই জন ,
ওপারের ঝড় এপাড়ে আলোড়ন তোলে ,
এপাড়ের ঢেউ ধীর গতিতে
ওপারে ধাক্কা মারে হয়তো ,
নিঃসঙ্গ একাকী চুপচাপ থেকে
দুই জনের দুই পাড়ে থাকা
নীরব দর্শক হয়ে ।

৩টি মন্তব্য:
সম্পর্কের দূরত্ব, হৃদয়ের অন্তহীন একাকীত্ব এবং একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে নীরব দর্শক বনে যাওয়ার এক গভীর দীর্ঘশ্বাস ও বিষাদ ফুটে উঠেছে এই কবিতায়।
সম্পর্কের দূরত্ব, হৃদয়ের অন্তহীন একাকীত্ব এবং একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে নীরব দর্শক বনে যাওয়ার এক গভীর দীর্ঘশ্বাস ও বিষাদ ফুটে উঠেছে এই কবিতায়।
অনবদ্য 🙏🌿🌹
একটি মন্তব্য পোস্ট করুন