সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

পৃথিবী ঘুমিয়ে

পৃথিবী ঘুমিয়ে
লেখিকা- সুবর্ণা দাশ

পৃথিবী ঘুমিয়ে গেলে আমি জাগি, 
নিরব নিস্তব্ধ, সারা পৃথিবী যেন! 
ঘুমের রাজ্যে বাস করছে। 
আর আমি, দেখি বিশাল আকাশ, 
মেঘেরা এসে ঢেকে দেয়,
কিছুক্ষণের জন্য চাঁদকে। 
চাঁদও বোধ হয়, তখন ঘুমে ঢুলো... ঢুলো, 
না, খানিক পরে বেরিয়ে আসে
রূপালী আলো নিয়ে।
তারা মিটমিট করছে, 
যেন আমাকে জাগিয়ে রাখবে বলে। 
মাঝে মাঝে একটা দুটো পাখি গাছের ডালে, 
নড়াচড়া করে উঠে, 
সেই পাখিদেরও বুঝি ঘুম নেই চোখে! 
দূরে কোথাও ঝিঁঝিঁ পোকার শব্দ শোনা যায়, 
থেকে থেকে কুকুর গুলো 
ঘেউ ঘেউ করে উঠে, 
না'জানি ঘুমের মধ্যে, 
হয় তো স্বপ্ন দেখে কুকুর গুলো। 
জোনাকি পোকা জানান দেয়, আমি আছি.. 
নির্ঘুম তোমার সাথে, 
একটা দুটো বাদুড় উড়ে যায় ওদের গন্তব্য, 
যেন এক স্বপ্নপুরীতে বাস করছি আমি!

১১টি মন্তব্য:

Tania Ahmed বলেছেন...

অনেক ভালো লিখেছেন

Tania Ahmed বলেছেন...

অনেক ভালো লিখেছেন কবি

Kanti Ujjal Das বলেছেন...

খুব সুন্দর লিখেছেন কবি🌹

নামহীন বলেছেন...

বাহহ

নামহীন বলেছেন...

ভীষণ ভালো লিখেছ সুবর্ণা

Sanhita Das বলেছেন...

খুব সুন্দর লেখা।

বিক্ষুব্ধ বর্ণ সাহিত্য পরিষদ বলেছেন...

আন্তরিক ধন্যাবাদ 🌹

বিক্ষুব্ধ বর্ণ সাহিত্য পরিষদ বলেছেন...

আন্তরিক ধন্যাবাদ 🌹

বিক্ষুব্ধ বর্ণ সাহিত্য পরিষদ বলেছেন...

আন্তরিক ধন্যাবাদ 🌹

বিক্ষুব্ধ বর্ণ সাহিত্য পরিষদ বলেছেন...

আন্তরিক ধন্যাবাদ 🌹

বিক্ষুব্ধ বর্ণ সাহিত্য পরিষদ বলেছেন...

আন্তরিক ধন্যাবাদ 🌹

জনপ্রিয় পোস্ট