হে বীর হৃদয়
লেখিকাঃ সর্বানী দাস
হে বীর হৃদয়!
বিলিয়ে দাও তব প্রাণ আর্তের বন্ধু হয়ে
সেবায় উৎসর্গ তোমার জীবন পথ
তুমি এই যুগেরই, তোমার চিন্তায় উন্মুলিত আশা।
হে বীর হৃদয়!
শীতের উষ্ণতা হয়েছ বাড়তি কম্বল দিয়ে
বেঁচে যাওয়া খাবার বেঁটে দিলে
ভবঘুরে বৃদ্ধকে দুটো হাত শক্ত করে ধরে
পার করেছ চৌরাস্তা মোড়,
তুমি বীর, তুমি দূরদর্শী,কর্মে তব জয় সুনিশ্চয়।
হে বীর হৃদয়!
তুমি শিক্ষা বিলাও স্টেশন চত্বরে,
তুমি পথশিশুর সান্তাক্লজ,
উপহার দাও ঝুলি থেকে
তুমি অন্ধকারে উৎসারিত আলো
সবটুকু শক্তি তুমি দিয়েছ, হে মহাপ্রাণ।
হে বীর হৃদয়!
তুমি রক্ত দাও শুধু গরমে ওদের কষ্ট বলে,
তুমি লোকের কাছে হাত পাতো,
হাত উপুড় করতে-
তোমার সিদ্ধান্তে তুমি অটুট অবিচল
বীর, ধৈর্য আর পরিশ্রম হবে না বিফল।
হে বীর হৃদয়!
তোমার হাসি কারো কান্না দেয় মুছে,
বুকে টেনে নাও দিশেহারা পথিককে
তুমি ক্রান্তদর্শী, তুমি ধৈর্যশীল,
তুমি আগামীর বিবেক, তুমি আমাদের বিবেক।
১৪টি মন্তব্য:
দারুন লেখা, বেশ ভালো লাগলো
চমৎকার লিখেছেন কবি🌹
অসাধারণ উপস্থাপন করেছেন৷
অপূর্ব লেখা
ধন্যবাদ গুণীজন পাঠ করার জন্য 🙏🏻
অসংখ্য ধন্যবাদ ম্যাম 🥰অনুপ্রাণিত হলাম 🥰🙏🏻
অসংখ্য ধন্যবাদ প্ৰিয় কবি 🥰🙏🏻
অসংখ্য ধন্যবাদ 🥰🙏🏻
খুব সুন্দর লিখেছেন
আন্তরিক ধন্যাবাদ 🌹
আন্তরিক ধন্যাবাদ 🌹
আন্তরিক ধন্যাবাদ 🌹
আন্তরিক ধন্যাবাদ 🌹
আন্তরিক ধন্যাবাদ 🌹
একটি মন্তব্য পোস্ট করুন