সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

গুণাবলী (লেখিকা- সমর্পিতা রাহা)

গুণাবলী
লেখিকা- সমর্পিতা রাহা

ক্রোধ প্রতিশোধ খারাপ কিন্তু
  মনকে নষ্ট করে, 
হাস্যমুখে স্বীকার করা
  চলবে তুমি বরে। 

কথায় কথায় খুনসুটি টা
  সেটা বলি ভালো, 
প্র তিহিংসা ত্যক্ত করে
আলোর দীপক জ্বালো। 

গল্প গুজব করা ভালো
  নিজের ওজন বুঝে, 
বোবার কোনো শত্রু আছে
 পাবে কোথাও খুঁজে। 

ভাঙা গড়ার খেলা চলে
গড়তে কজন পারে, 
ভাঙার দলে সংখ্যা বেশি
ধ্বংস করেই ছাড়ে।

1 টি মন্তব্য:

Sarbani Das বলেছেন...

বাহ্ দারুন দারুন

মুক্তি - রাজ কিশোর দাস

  মুক্তি - রাজ কিশোর দাস আজ থেকে তোর নাম নেব না, এখন তুই অন্য ললনা। জীবন তো সবার এক হয় না, তাই আর বিরহে বসে থাকা মানায় না। জানি, তুই ঠিক স...

জনপ্রিয় পোস্ট